• রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মোবাইল কোর্টে কারাদণ্ড, জরিমানা মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া

জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ

Reporter Name / ২২২ Time View
Update : রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১০:৩৮ পূর্বাহ্ন

[ad_1]

জামায়াত আমির

জামায়াতের আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশপ্রেমিকরাই বাংলাদেশ আগামীতে পরিচালনা করবে। তৈরি হও, লড়াই চলবে; থামব না, চালিয়ে যাব জনগণের অধিকার আদায় না হওয়া পর্যন্ত। জীবন যাবে, কিন্তু মাথা নত করব না ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ থেকে আমরা আরেকবার প্রতিজ্ঞা নিলাম— জুলাইকে সম্মান করব, বুকে ধারণ করব। জুলাইয়ের সাথে বেইমানি করব না। আর জুলাইয়ের সঙ্গে যারা বেইমানি করবে, তাদের ছাড় দিয়ে কথা বলা হবে না।

শুক্রবার (২৪ এপ্রিল) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিসের গণসমাবেশে তিনি এসব কথা বলেন।

জামায়াতের আমির বলেন, বিড়ালের মতো বাঁচতে চাই না শত হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই এক সেকেন্ড। আর কোনো কম্প্রোমাইজ হবে না। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না, সবকিছুকে ছিন্ন-ভিন্ন করে দেয়া হবে। যুবকদের অনুরোধ করব—তৈরি হও! বলবে না আর কতবার জীবন দেব? দেশের জন্য যতবার প্রয়োজন, আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি—আমিও যুবক, জীবন দিতেই থাকব ইনশাআল্লাহ। আমাদের নয়, জনগণের বিজয় হবে ইনশাআল্লাহ। যে সত্য জনগণ ফ্যাসিবাদের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছে, সেই জনগণের বিজয় হবে।

তিনি আরও বলেন, নতুন করে কেউ ফ্যাসিবাদ কায়েম করতে গেলে তাদের অনুরোধ করব— নিকট অতীতে যাদের বুকে টেনে নিয়ে আপনারা নির্বাচনের বৈতরণী পার হয়েছেন, যাদের হাতে-পায়ে ধরে ইঞ্জিনিয়ারিং করে ক্ষমতায় এসেছেন, তাদের পরিণতি থেকে শিক্ষা নিন। তারা স্বীকার করে নিচ্ছেন, মাওলানা মামুনুল হক সংসদে গেলে কী হতো! যা হতো, এর ভয়েই তাকে আটকে দেওয়া হয়েছে। কয়দিন, কতদিন আটকাবেন?

জামায়াত আমির আরও বলেন, বিশেষ করে যুবকদের আবারো অনুরোধ করব— তৈরি হও! বলবে না আর কতবার জীবন দেব দেশের জন্য। যতবার প্রয়োজন, আমিও তোমাদের কাতারে দাঁড়িয়ে বলছি—আমিও যুবক, জীবন দিতেই থাকব ইনশাআল্লাহ। বিড়ালের মতো বাঁচতে চাই না শত হাজার বছর, সিংহের মতো বাঁচতে চাই। আর কোনো কম্প্রোমাইজ হবে না। আধিপত্যবাদের কোনো ষড়যন্ত্র বরদাশত করা হবে না, সবকিছুকে ছিন্ন-ভিন্ন করে দেয়া হবে। সবাইকে আবারো আরেকটি অনিবার্য লড়াইয়ের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানাচ্ছি।

—এজেড



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category