• বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

রাজশাহী মহানগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ জন – IPCSBDPress

Reporter Name / ৮ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ০৩:৩০ পূর্বাহ্ন


আপডেটঃ ২:৪৬ অপরাহ্ণ | এপ্রিল ২২, ২০২৬

নিউজ ডেস্কঃ

রাজশাহী:- রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধের অভিযোগে বিশেষ অভিযান পরিচালনা করে ২৪ জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।মহানগরীর বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের সমন্বয়ে এ অভিযান পরিচালিত হয়।আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।অভিযান চলাকালে মহানগরীর বিভিন্ন এলাকায় তল্লাশি জোরদার করা হয় এবং সন্দেহভাজনদের যাচাই-বাছাই করা হয়।এ সময় ওয়ারেন্টভুক্ত ১০ জনকে গ্রেপ্তার করা হয়, যারা দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।

এছাড়া মাদক সংক্রান্ত মামলায় ৩ জনকে আটক করা হয়েছে, যাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয় বলে জানিয়েছে পুলিশ।অন্যান্য বিভিন্ন মামলায় জড়িত থাকার অভিযোগে আরও ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নগরীর নিরাপত্তা নিশ্চিত করতে তারা কঠোর অবস্থানে রয়েছে।

IPCS News : Dhaka : আরএমপি নিউজ : রাজশাহী​।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts