• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন |
  • English Version

নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা, দুই ভাগ্নে আটক

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন


নওগাঁর নিয়ামতপুরে একই পরিবারের চারজনকে গলা কেটে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

গতকাল (২২ এপ্রিল) মঙ্গলবার রাতে নিয়ামতপুর থানায় মামলাটি দায়ের করেন নিহত গৃহবধূ পপি সুলতানার বাবা মোয়াজ্জেম হোসেন।

আটকের বিষয়টি নিশ্চিত করে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানান, পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নিহতের দুই ভাগ্নে সবুজ ও শাহিন। এই ঘটনার পেছনে অন্য কোনো কারণ বা অন্য কারো সম্পৃক্ততা আছে কিনা, তা আরও গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

এদিকে, হত্যাকাণ্ডের খবর ও দায় স্বীকারের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে বিক্ষুব্ধ জনতা অভিযুক্তদের বাড়িতে আগুন ধরিয়ে দেয়। স্থানীয় এলাকাবাসী এই ঘটনার দ্রুত বিচার ও দোষীদের দৃষ্টান্তমূলক মৃত্যুদণ্ড দাবি করেছেন।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts