• বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন ভোগ্যপণ্যের আমদানি-মজুত স্থিতিশীল, উদ্বেগের কিছু নেই: বাণিজ্যমন্ত্রী আমাদের সরকার সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে: প্রধানমন্ত্রী বন্দরে ৪টি স্পটে অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদ অভিযান, সংযোগ বিচ্ছিন্ন বন্দরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী রতন গ্রেপ্তার তারকাদের বাদ দিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে ‘লাল সালাম’ ন্যানসির সাংবাদিক রহিমের জন্মদিন পালন সোনারগাঁয়ে ২০২৫ সালের প্রশ্নপত্রে দেড় ঘণ্টা পরীক্ষা দিলো শিক্ষার্থীরা! টিকটক ভিডিও দেখে টাকা ইনকাম করার ৬টি সেরা উপায় শুল্ক সুবিধার অপব্যবহার রোধে সতর্কবার্তা এনবিআর চেয়ারম্যানের

নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি স্কোয়াডে ডাক পেলেন সাকলাইন-রিপন

Reporter Name / ৫ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০১:০৫ অপরাহ্ন


বিশ্রামে মোস্তাফিজ-তাসকিন-নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচের জন্য স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অভিজ্ঞ পেস অ্যাটাককে বিশ্রাম দিয়ে তারুণ্যনির্ভর একটি দল সাজিয়েছেন নির্বাচকরা। আর প্রথমবার বাংলাদেশের টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন আব্দুল গাফফার সাকলাইন।

পেস ইউনিটের দুই মূল স্তম্ভ মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের পাশাপাশি গতি তারকা নাহিদ রানাকেও প্রথম দুই ম্যাচের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে। তাদের অনুপস্থিতিতে পেস আক্রমণে যোগ করা হয়েছে একদম নতুন মুখ আব্দুল গাফফার সাকলাইনকে। ২৮ বছর বয়সী এই পেস বোলিং অলরাউন্ডার ঘরোয়া ক্রিকেটে তার বৈচিত্র্যময় বোলিং এবং শেষ দিকে বড় শট খেলার দক্ষতার কারণে জাতীয় দলে প্রথমবার ডাক পেয়েছেন। এদিকে স্কোয়াডে ফিরেছেন ২৩ বছর বয়সী ডানহাতি পেসার রিপন মণ্ডল। ২০২৩ এশিয়ান গেমসে বাংলাদেশের হয়ে তিনটি ম্যাচ খেললেও মূল জাতীয় দলে নিয়মিত হওয়ার পথে এই সিরিজটি তার জন্য বড় সুযোগ।

নিয়মিত অধিনায়ক লিটন দাসের নেতৃত্বেই খেলবে দল। পেস আক্রমনে রিপন-সাকলাইনকে সঙ্গ দেবেন সাইফুদ্দিন এবং শরিফুল ইসলাম। ইনজুরি শঙ্কা থাকলেও পারভেজ হোসেন ইমন আছেন স্কোয়াডে। আগামী ২৭ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের এই সিরিজ।

প্রথম দুই টি-টোয়েন্টিতে বাংলাদেশের স্কোয়াড: লিটন কুমার দাস (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মুহাম্মদ সাইফ হাসান (সহ-অধিনায়ক), শামীম হোসেন, তাওহীদ হৃদয়, নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব, রিপন মন্ডল, মোহাম্মদ সাইফ উদ্দিন এবং আব্দুল গাফফার সাকলাইন।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts