
[ad_1]
বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় বিভিন্ন অপরাধে জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের রোববার (১৯ এপ্রিল) দুপুরে পৃথক মামলায় আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৮ এপ্রিল) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
ধৃতরা হলো— নারায়ণগঞ্জ সদর মডেল থানার নতুন সৈয়দপুর এলাকার আব্দুল সাত্তার মিয়ার ছেলে জাহিদুল (২৭); একই থানার নবীগঞ্জ উত্তর নোয়াদ্দা এলাকার আব্দুল সালাম মিয়ার ছেলে ও বন্দর থানার ৩৭(৩)/৩৬ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি বিচ্চি (৩০); বন্দর উপজেলার লাউসার এলাকার মিজানুর রহমানের ছেলে ও বন্দর থানার ৮(১২)/২৫ নম্বর মামলার সন্দেহভাজন আসামি সুজন (২৬); এবং বন্দর থানার লেজারার্স এলাকার মনির হোসেন মিয়ার ছেলে সিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রিফাত (২৪)।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় বিভিন্ন মামলা রয়েছে এবং আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।
[ad_2]