• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
স্যানিটারি প্যাডসহ পিরিয়ড পণ্য নিষিদ্ধ করলো মিয়ানমারের সামরিক জান্তা সরকার রূপগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাত গ্রেপ্তার, বাসসহ অস্ত্র উদ্ধার প্রধানমন্ত্রী আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন: অতিরিক্ত প্রেস সচিব ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে অপরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪ লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু প্রকাশ হলো ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল গান ‘পর এলা’ এনসিটিতে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই বিবেচনা করবে সরকার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার – IPCSBDPress রাজশাহী মহানগরীতে বিভিন্ন অভিযানে ২৪ জন গ্রেপ্তার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার

স্বামীর প্রশংসা করার দিন এপ্রিল মাসের তৃতীয় রোববার

Reporter Name / ১০ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন


আগামীকাল এপ্রিল মাসের তৃতীয় রোববার—একটি বিশেষ দিন, বিশেষ করে বিবাহিত নারীদের জন্য। কারণ কাল ‘হাজব্যান্ড অ্যাপ্রিসিয়েশন ডে’, বাংলায় বললে, স্বামীর প্রশংসা করার দিন। এই দিন স্বামীর প্রশংসা করার দিন; ইংরেজিতে যাকে বলে, ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’।

ডে’জ অব দ্য ইয়ারের তথ্য অনুযায়ী, প্রতি বছর এপ্রিলের তৃতীয় রোববার ‘হাজব্যান্ড অ্যাপ্রেসিয়েশন ডে’ উদযাপন করা হয়।

জেন-জিরা কেন মিলেনিয়াল পুরুষদের প্রেমে পড়ছে?
সাধারণত ভালোবাস দিবস, বাবা দিবস পালন করা হলেও স্বামীর প্রশংসা দিবসের কথা অনেকেই হয়তো আগে কখনো শোনেনি। এই তথ্যটা কারো কারো কাছে অদ্ভুত শোনাতে পারে। সেই শোনাটাও খুব স্বাভাবিক! কারণ এটা কোনো আন্তর্জাতিক দিবস নয়, তাই এটা ঘটা করে পালন করা হয়।

এই দিবসটি যুক্তরাষ্ট্রের একটি জাতীয় দিবস। তবে সে দেশের জাতীয় দিবস হলেও কারো উদযাপন করতে বাধা নেই। তাই চাইলে আপনি এই দিনটি উদযাপন করতে পারেন। ছোট্ট কিংবা বড় আকারে স্বামীর প্রশংসা করতে পারেন। তাতে নিশ্চয়ই কোনো ক্ষতি হবে না। বরং সম্পর্কের রসায়নটা আরও ভালো হবে। আর এই সম্পর্কগুলোই আমাদের হাসিমুখে বেঁচে থাকার রসদ জোগায়।

এখন কথা হলো কীভাবে এ দিবসটি উদযাপন করবেন? একদম ঘরোয়া ভাবেই উদযাপন করা যেতে পারে দিবসটি। স্বামীর কোনো একটি গুণের প্রশংসা করুন। তার পছন্দের কোনো খাবার রান্না করুন। কিংবা বিকেলের অবসরটুকু তার সঙ্গে কাটাতে পারেন। এছাড়া দূরে-কাছের কোথাও ঘুরতে বা বেড়াতে যেতে পারেন।

এই ছোট ছোট মুহূর্তগুলোই আমাদের সম্পর্কগুলোকে করে তোলে আরও সুন্দর। হাসিমুখে বেঁচে থাকার পেছনে এমন সম্পর্কগুলোর বড় ভূমিকা রয়েছে।

তবে এই দিনটি শুধুই একটি দিন নয়—বরং একটি সুযোগ, একে অপরকে মনে করিয়ে দেওয়ার যে, ভালোবাসা প্রকাশে কোনো সংকোচ নেই। ভালোবাসা, সম্মান আর কৃতজ্ঞতা—এই তিনেই গড়ে ওঠে একটি সুখী সংসার।

তাহলে, আগামীকালের এই দিনটা একটু আলাদা করে কাটান—স্বামীর প্রশংসায়।

লাইফস্টাইল মডেল:
কামরুল হাসান কিরণ ও শেখ শান্তা ইসলাম দম্পতি।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts