• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
‎মারধর, প্রতারণা ও প্রাণনাশের হুমকিতে ব্যবসায়ী সোহেলের সংবাদ সম্মেলন আড়াইহাজারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট ঐতিহ্যের রঙে রংপুরে মুখোশ তৈরির কর্মশালা ফতুল্লায় মৃত ব্যক্তিদের গোসল দেওয়ার নির্দিষ্ট ঘরের উদ্বোধন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে বিভিন্ন মামলায় ২০ জন গ্রেপ্তার এবার নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকে প্রীতির পদত্যাগ বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা

এবার নারীশক্তির কমিটিতে নাম দেখে এনসিপি থেকে প্রীতির পদত্যাগ

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র পূর্ণাঙ্গ কমিটিতে নাম আসার পর ক্ষোভ জানিয়ে দল থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন উত্তরাঞ্চলের সংগঠক দ্যুতি অরণ্য চৌধুরী প্রীতি। আজ শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এনসিপিসহ এই দল সংশ্লিষ্ট সকল সংগঠনের সব পদ থেকে অব্যাহতির কথা জানান। এনসিপির নারী সংগঠনে তাঁকে পদায়ন করার বিষয়ে তিনি আগে থেকে অবগত ছিলেন না বলেও ইঙ্গিত দিয়েছেন।

প্রীতি এনসিপির উত্তরাঞ্চলের সংগঠক পদের পাশাপাশি ‘জাতীয় যুবশক্তি’র সিনিয়র যুগ্ম সদস্যসচিব হিসেবেও দায়িত্ব পালন করছিলেন। গত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর সঙ্গে জোট করার সিদ্ধান্তের পর থেকেই তিনি দলে নিষ্ক্রিয় ছিলেন। আজ নারীশক্তির ৫৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটিতে তাঁকে যুগ্ম সদস্যসচিব পদ দেওয়া হলে তিনি বিস্ময় প্রকাশ করে জানান, এই কমিটির সঙ্গে তাঁর কোনো সংশ্লিষ্টতা নেই।

এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বরাবর পাঠানো পদত্যাগপত্রে প্রীতি উল্লেখ করেন, দলের প্রাথমিক লক্ষ্য ও আদর্শের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তিনি যুক্ত হয়েছিলেন, কিন্তু বর্তমানে দলের কার্যক্রমে সেই প্রতিশ্রুতির প্রতিফলন নেই। সাধারণ মানুষের আশাভঙ্গ হওয়ার এই পরিস্থিতিতে তাঁর পক্ষে দলের সাথে সম্পৃক্ত থাকা আর সম্ভব নয় বলে তিনি পদত্যাগপত্রে উল্লেখ করেছেন। উল্লেখ্য, গত ৮ মার্চ আত্মপ্রকাশ করা ‘জাতীয় নারীশক্তি’র মুখ্য সংগঠক নুসরাত তাবাসসুমও নির্বাচনের আগে নিষ্ক্রিয় থাকার ঘোষণা দিলেও পরে আবারও দলে সক্রিয় হন।

এসএফ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts