• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

স্থানীয় নির্বাচনে প্রার্থী নির্ধারণে খেলাফত মজলিসের মতবিনিময়

Reporter Name / ১০৮ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন

[ad_1]

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সিটি করপোরেশন, উপজেলা, পৌরসভা ও ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে দল থেকে সৎ, আদর্শবান ও যোগ্য প্রার্থী নিশ্চিত করার লক্ষ্যে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ মহানগর ও জেলা শাখার উদ্যোগে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল আটটায় শহরের জামতলাস্থ জেলা কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

 

সভায় প্রধান অতিথির বক্তব্যে সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন বলেন, “দেশ ও জাতির এই ক্রান্তিলগ্নে স্থানীয় সরকার নির্বাচনে সৎ, আদর্শবান ও সর্বাধিক যোগ্য নেতৃত্ব নির্বাচনের বিকল্প নেই। দুর্নীতি, চাঁদাবাজি ও মাদকের ভয়াবহ করালগ্রাস থেকে জাতিকে মুক্ত করতে হলে স্থানীয় সরকারে সঠিক নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে।”

 

তিনি আরও বলেন, “নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রতিটি ওয়ার্ড এবং জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে আমরা এমন প্রার্থী নিশ্চিত করতে চাই, যারা সাধারণ মানুষের আস্থার প্রতীক হবেন। আমাদের রাজনীতি ব্যক্তিগত স্বার্থের জন্য নয়, বরং ইনসাফভিত্তিক সমাজ কায়েমের লক্ষ্যে। তৃণমূল নেতা-কর্মীদের মতামতের ভিত্তিতেই চূড়ান্ত প্রার্থী তালিকা প্রণয়ন করা হবে এবং ইনশাআল্লাহ আসন্ন নির্বাচনে আমরা আমাদের শক্ত অবস্থান জানান দেব।”

 

সিরাজুল মামুন নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, সংগঠনের ভিত্তি মজবুত করা এবং সাধারণ মানুষের কাছে খেলাফত মজলিসের আদর্শ পৌঁছে দিতে এই নির্বাচন একটি বড় সুযোগ। এই সুযোগকে যথাযথভাবে কাজে লাগাতে হবে। সংগঠনের নারায়ণগঞ্জ জেলা সভাপতি হাফেজ মাওলানা আহমদ আলীর সভাপতিত্বে সভায় জেলা ও মহানগরীর বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত থেকে তাদের গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।

 

এতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মহানগর সভাপতি হাফেজ কবির হোসেন, সহ-সভাপতি অধ্যাপক শাহ আলম, সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদ, জেলা সহ-সভাপতি মুফতী ফখরুদ্দীন কাসেমী, মহানগর সহ-সাধারণ সম্পাদক মুফতী শেখ শাব্বীর আহমাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, জেলা সহ-সাধারণ সম্পাদক মুফতী আব্দুল গনী, মুহাম্মদ শরীফ মিয়াজী, বন্দর থানা পশ্চিম সভাপতি মাওলানা ফরিদুজ্জামান, বন্দর থানা পূর্ব সভাপতি মুফতী আবুল কাসেম, সাধারণ সম্পাদক মাওলানা মাজহারুল ইসলাম ভূঁইয়া, ফতুল্লা থানা সহ-সভাপতি মুস্তাফিজুর রহমান মুনঈম, সাধারণ সম্পাদক মাওলানা শরীফ মাহমুদ, সদর থানা সহ-সাধারণ সম্পাদক আব্বাস সিকদার এবং আড়াইহাজার থানা বায়তুলমাল সম্পাদক মাওলানা রায়হান উদ্দিন প্রমুখ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category