• বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা

ডিয়ারা ও সুকুমপট্টি এলাকায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

Reporter Name / ১২১ Time View
Update : বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়াডের ডিয়ারা ও সুকুমপট্টি এলাকায় ফ্রি রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “আমরা ব্লাড ডোনার্স” এর উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে সাধারণ মানুষের মাঝে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের সুবিধা প্রদান করা হয়।

শুক্রবার (১৭ এপ্রিল ২০২৬) সকাল ৯টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত দিনব্যাপী এ কর্মসূচি পরিচালিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মইনুল হাসান রবিন, মোঃ বাপ্পি মাহমুদ, রুপম, আরাফাত, সাদ্দাম প্রধানসহ বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ। কর্মসূচিতে সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দল নারায়ণগঞ্জ মহানগরের যুগ্ম আহ্বায়ক মোঃ শাকিল হোসেন।

এ কর্মসূচির ব্যবস্থাপনায় ছিল মহানগর ব্লাড ব্যাংক ট্রান্সফিউশন সেন্টার এন্ড ল্যাব। সহযোগিতায় ছিল ডিয়ারা দাফন কাফন কমিটি ও মানবজাতির কল্যাণ, শেষ বেলার সাথী দাফন কমিটি, হোসাইন ফার্মেসি এবং কন্যা স্টোর।

আয়োজকরা জানান, এ ধরনের উদ্যোগ সাধারণ মানুষের মধ্যে রক্তদান সম্পর্কে সচেতনতা বাড়াতে সহায়তা করবে এবং জরুরি মুহূর্তে রক্তের সংকট নিরসনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category