• সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১

Reporter Name / ১৭১ Time View
Update : সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১০ অপরাহ্ন

[ad_1]

নরসিংদীর পলাশ উপজেলায় এক কিশোরীকে রাস্তা থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় হাফিজুর রহমান (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পলাশ থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার সানেরবাড়ি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

​গ্রেপ্তারকৃত হাফিজুর রহমান সানেরবাড়ি গ্রামের আব্দুস সাত্তার মিয়ার ছেলে।

​পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যায় ওই কিশোরী তার এক বান্ধবীর বাড়ি থেকে নিজের বাড়িতে ফিরছিলেন। সানেরবাড়ি এলাকার আতসীপাড়া গ্রামের রাস্তায় পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা ওই গ্রামের অর্জুন বাদশা ও হাফিজুর রহমান তার পথরোধ করে। তারা কিশোরীকে জোরপূর্বক রাস্তা থেকে তুলে নিয়ে পাশের একটি কলাবাগানে নিয়ে যায়। সেখানে কিশোরীকে পালাক্রমে ধর্ষণ করে অভিযুক্তরা পালিয়ে যায়।

​ঘটনার পর কিশোরীর পরিবার থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ দ্রুত অভিযানে নামে। পলাশ থানার ওসি (তদন্ত) কুতুবুল আলম জানান, পুলিশ ভুক্তভোগীর অভিযোগ আমলে নিয়ে অভিযান চালিয়ে হাফিজুর রহমানকে গ্রেপ্তার করেছে।”প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে। ভুক্তভোগী কিশোরী গ্রেপ্তারকৃত হাফিজুরকে শনাক্ত করেছে। এই চক্রের অপর সদস্য অর্জুন বাদশাকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক টিম কাজ করছে।”

ভুক্তভোগী কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং পলাতক আসামিকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category