• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

খাবার শেষে ফিরে এসে ফ্যাক্টরি তালাবদ্ধ, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Reporter Name / ১১৩ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে হঠাৎ করেই ‘ওয়েবটেক্স গার্মেন্টস’ নামে একটি পোশাক কারখানা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুরে খাবার খেতে যাওয়ার পর কাজে ফিরে এসে শ্রমিকরা দেখেন, কারখানাটি তালাবদ্ধ করে মালিকপক্ষ সটকে পড়েছে। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন শতাধিক শ্রমিক।

 

শ্রমিকদের দাবি, দীর্ঘদিন ধরে তাদের দুই মাসের বেতন বকেয়া রয়েছে। এর মধ্যেই কোনো পূর্ব ঘোষণা ছাড়াই কারখানায় তালা ঝুলিয়ে দেওয়ায় তারা চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। হঠাৎ করে কর্মহীন হয়ে পড়া ও বেতন না পাওয়ার শঙ্কায় তারা ফ্যাক্টরির সামনে জড়ো হন।

 

পরবর্তীতে শ্রমিকরা সংগঠিত হয়ে নগরীর চাষাড়া এলাকায় অবস্থিত বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ) কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেন। সেখানে কিছু সময় অবস্থান নিয়ে তারা বকেয়া বেতন পরিশোধের দাবি জানান।

 

পরে বিক্ষুব্ধ শ্রমিকরা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মিছিল নিয়ে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে গিয়ে সমাবেশ করেন। এ সময় বক্তারা অভিযোগ করেন, মালিকপক্ষ পরিকল্পিতভাবে কারখানা বন্ধ করে শ্রমিকদের পাওনা বেতন থেকে বঞ্চিত করার চেষ্টা করছে।

 

শ্রমিকরা বলেন, “আমরা দিন আনি দিন খাই মানুষ। দুই মাসের বেতন না পেয়ে পরিবার নিয়ে মানবেতর জীবনযাপন করছি। তার ওপর হঠাৎ করে কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে, যা সম্পূর্ণ অন্যায় ও অমানবিক।”

 

তারা অবিলম্বে বকেয়া বেতন পরিশোধ এবং কারখানা পুনরায় চালুর দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন শ্রমিকরা।

 

এ বিষয়ে মালিকপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। শ্রমিকদের দাবি, দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ না হলে পরিস্থিতি আরও উত্তপ্ত হতে পারে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category