• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ মনোহরদী সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় পরিদর্শন ইউএনওর

নারায়ণগঞ্জে ফেরি থেকে প্রাইভেটকার নদীতে, চালককে জীবিত উদ্ধার

Reporter Name / ১০৯ Time View
Update : সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:২৭ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ফেরি থেকে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় গাড়ির চালককে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকালে শহরের নবীগঞ্জ ফেরীঘাটে এই ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, শীতলক্ষ্যা নদীর পূর্ব পাড়ের বন্দর উপজেলার নবীগঞ্জ ঘাট থেকে সদর থানার হাজীগঞ্জ ঘাটের উদ্দেশ্যে ফেরিটি যাত্রা করছিল। বিকেলে ফেরিটি হাজীগঞ্জ ঘাটের কাছাকাছি পৌঁছালে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেটকার নদীতে পড়ে যায়।

ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। স্থানীয়দের সহযোগিতায় গাড়ির চালককে নিরাপদে উদ্ধার করা হয়। গাড়িটিতে চালক ছাড়া অন্য কোনো যাত্রী ছিল না।

গারির চালক জাকির হোসেন জানান, তিনি ফেরির একদম সামনে পার্কিং করার সময় ব্যাক গিয়ার দিতে গিয়ে যখন সামনে গিয়ার দিয়েছেন তখন আর নিয়ন্ত্রণ রাখতে পারেননি, সোজা গাড়ি নিয়ে পানিতে পড়ে যান। মূলত গিয়ার বক্সের সমস্যার কারণে এই ঘটনা ঘটেছে। 

হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা নুরুল আলম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমাদের দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে। পরে ডুবন্ত প্রাইভেটকারটিও উদ্ধার করে তীরে আনা হয়।

এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category