• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ গ্লোবাল ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে মেধার বর্ণিল উৎসব, বৃত্তি ও সংবর্ধনায় কৃতীদের সম্মাননা এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা, সভাপতিকে ফুলের শুভেচ্ছায় বরণ

ঢাকার দুই সিটিতে ২০, নারায়ণগঞ্জে ১৭ হাজার অটোরিকশা: সাখাওয়াত

Reporter Name / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক এডভোকেট সাখাওয়াত হোসেন খান বলেছেন, ঢাকা শহরের দুই সিটিতে মাত্র ২০ হাজার অটোরিকশার অনুমোদন দেয়া হয়েছে। আর এই নারায়ণগঞ্জ এতটুকু শহরে ১৭ হাজারের বেশি অটোরিকশার অনুমোদন দেয়া হয়েছে। এই ভার শহর নিতে পারছে না।

 

বুধবার (১৫ এপ্রিল) শহরের নিতাইগঞ্জ পাইকারী ব্যবসা কেন্দ্র আকষ্মিক পরিদশনে বাংলা নববর্ষের হালখাতায় হিন্দু মুসলিম ব্যবসায়ীদের সাথে মতবিনিময় কালে একথা বলেন তিনি। 

তিনি বলেন, হিন্দু ধর্মের রীতিনীতি অনুযায়ী আজ পঞ্জিকা অনুযায়ী তাদের হালখাতা। এই এলাকাটি ব্যাবসায়ী এলাকা। আমি হালখাতা উৎসবে অংশ নিতে আমি এখানে এসেছি। এখানে এসে আমি ব্যাবসায়ীদের খোঁজ খবর নিলাম। তাদের অসুবিধা আছে কীনা সেটা জানলাম।

 

ব্যাবসায়ীরা দেশের অর্থনৈতিক চাবিকাঠি। ব্যাবসায় যেন কোন ভাবে বাধাগ্রস্ত না হয়৷ তারা যেন ভয়ডর হীন ভাবে ব্যাবসায় করতে পারে সেটা আমরা নিশ্চিত করবো।

 

নারায়ণগঞ্জকে বসবাসযোগ্য চকচকে ঝকঝকে শহরে দুয়েক বছরে আমরা পরিনত করবো। গত ২০ বছরে যে উন্নয়ন না হয়েছে, আমাদের নেতা তারেক রহমান বলেছেন সেই উন্নয়নে তিনি আমাদের সাপোর্ট দিবেন। এ সরকার যে ভাল সরকার এটা আমাদের কাজের মাধ্যমে প্রমাণ করতে হবে। কথা বললে হবে না। 

ইতিমধ্যে আমরা ফুটপাত হকার মুক্ত করতে কর্মসূচি নিয়েছি। সামনে অন্যান্য সড়কগুলোতেও আমরা করবো। পাশাপাশি যানজট নিরসনে ও অবৈধ অটোরিকশা নিয়ন্ত্রণে আমরা ব্যাবস্থা নিব।

তিনি বলেন, আমরা নতুন রাস্তা তৈরি করবো। পাশাপাশি পুরাতন রাস্তাগুলো ঠিক করবো। আমাদের পানির সমস্যা সমাধানে আমরা নানান উদ্যোগ নিচ্ছি। ব্যাবসায়ীরা ঢাকা চলে যায় সন্তানদের পড়াশোনা করানোর জন্য কারণ এখানে মানসম্পন্ন স্কুল নেই। আমরা এইমাত্র কথা বলে আসলাম চায়নিজ ম্যানেজমেন্টের মাধ্যমে এখানে একটি হাসপাতাল করা যায় কীনা। আপনারা দোয়া করবেন। আমরা যেন কথা নয় কাজে প্রমাণ করতে পারি। উপস্থিত ছিলেন নিতাইগঞ্জ পাইকারী ব্যবসার মালিক সমিতির সভাপতি শংকর সাহা সহ ব্যবসায়ী সহ অন্যনান্য নেতৃবৃন্দ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category