• বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন |
  • English Version

মার্কিন নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজে ফিরছে তেলবাহী জাহাজ

Reporter Name / ৬০ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন


ইরানি বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত কঠোর নৌ-অবরোধ ভাঙতে ব্যর্থ হয়ে হরমুজ প্রণালিতে ফিরে যেতে বাধ্য হয়েছে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় থাকা তেলবাহী জাহাজ ‘রিচ স্টারি’। শিপিং তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, মঙ্গলবার (১৪ এপ্রিল) পারস্য উপসাগর থেকে বের হওয়ার চেষ্টা করলেও বাধা পেয়ে বুধবার জাহাজটি পুনরায় ফিরে আসে।

গত রোববার ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার শান্তি আলোচনা কোনো চুক্তি ছাড়াই শেষ হওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানি বন্দরগুলোতে এই নৌ-অবরোধের ঘোষণা দেন। ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) জানিয়েছে, অবরোধের প্রথম ২৪ ঘণ্টায় কোনো জাহাজই মার্কিন বেষ্টনী অতিক্রম করতে পারেনি এবং অন্তত ছয়টি জাহাজ নির্দেশ মেনে ইরানি বন্দরে ফিরে গেছে।

মঙ্গলবার ওমান উপসাগরের চাবাহার বন্দর থেকে দুটি তেলবাহী ট্যাংকার বের হওয়ার চেষ্টা করলে মার্কিন ডেস্ট্রয়ার সেগুলোকে বাধা দেয়। চীনের সাংহাই সুয়ানরুন শিপিং কোম্পানির মালিকানাধীন ‘রিচ স্টারি’ জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়াহ বন্দর থেকে প্রায় ২ লক্ষ ৫০ হাজার ব্যারেল মিথানল বোঝাই করেছিল। ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেনের কারণে জাহাজটি ও এর মালিকানাধীন প্রতিষ্ঠান উভয়ই মার্কিন নিষেধাজ্ঞার আওতায় রয়েছে।

এদিকে এলএসইজি-র তথ্য অনুযায়ী, ‘অ্যালিসিয়া’ নামক ২০ লক্ষ ব্যারেল তেল বহনে সক্ষম একটি খালি ট্যাংকার বৃহস্পতিবার ইরাক থেকে পণ্য বোঝাই করার উদ্দেশ্যে হরমুজ প্রণালি হয়ে পারস্য উপসাগরে প্রবেশ করছে।

বর্তমান এই নৌ-অবরোধ বিশ্বজুড়ে জাহাজ মালিক ও তেল কোম্পানিগুলোর মধ্যে চরম অস্থিরতা তৈরি করেছে। সংশ্লিষ্ট সূত্রমতে, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার আগে এই জলপথ দিয়ে প্রতিদিন গড়ে ১৩০টির বেশি জাহাজ যাতায়াত করত, যা এখন অর্ধেকের নিচে নেমে এসেছে। মার্কিন বাহিনীর এই কঠোর অবস্থানের ফলে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ যেমন হুমকির মুখে পড়েছে, তেমনি আন্তর্জাতিক নৌ-বাণিজ্যে দীর্ঘমেয়াদী সংকটের আশঙ্কা করা হচ্ছে।

এসএফ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts