• বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন |
  • English Version

সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে বিএনপি: ছাত্রশক্তির সভাপতি

Reporter Name / ৬৩ Time View
Update : বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:০১ অপরাহ্ন


জাতীয় ছাত্রশক্তির সভাপতি জাহিদ আহসান বলেছেন, বিএনপি সালাউদ্দিন আহমেদের ফাঁদে পড়ছে। এই কথা খুব স্পষ্ট, সালাউদ্দিন আহমেদের বিএনপি আর তারেক রহমানের বিএনপি এক নয়। সালাউদ্দিন আহমেদের কিছু বিতর্কিত সিদ্ধান্তের কারণে দলটি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যারা অতীতে বিএনপির ওপর হওয়া নির্যাতনের বৈধতা দিয়েছিল। বিএনপিকে ‘তথাকথিত সুশীল সমাজ ও সেকুলার’ গোষ্ঠীর ফাঁদে পড়ার বিষয়ে সতর্ক করেন তিনি।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু প্রাঙ্গণে আয়োজিত ‘গণভোট ও অধ্যাদেশ : ছাত্র নেতৃত্বের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। ডাকসু ভিপি সাদিক কায়েমের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইসলামি ছাত্রশিবিরের সেক্রেটারি সিগবাতুল্লাহ সিগবা, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের (জাকসু) জিএস মাজহারুল ইসলাম, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি নাজমুল হাসান, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের ​কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ রায়হান আলী, বাংলাদেশ ছাত্রপক্ষের কেন্দ্রীয় কমিটির সভাপতি মোহাম্মদ প্রিন্স। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ।

৭১-পরবর্তী বাকশালের বিরুদ্ধে ছাত্রদের রুখে দাঁড়ানোর উদাহরণ দিয়ে জাতীয় ছাত্রশক্তির সভাপতি বলেন, বর্তমান গণঅভ্যুত্থান নস্যাৎ করার যে চেষ্টা চলছে, তার বিরুদ্ধে ছাত্রদেরই সোচ্চার হতে হবে। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে ছাত্রদের নিষ্ঠার সঙ্গে জনগণের পক্ষে কাজ করতে হবে, নতুবা তারা বর্তমান প্রজন্মের রাজনীতি থেকে ছিটকে পড়বে।

—এজেড




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts