
নারায়ণগঞ্জ নগরীতে ঘোষিত হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে তৈরি হয়েছে ভিন্নধর্মী এক পরিস্থিতি। প্রশাসনের কঠোর অবস্থানের কারণে আগেই সরে যায় হকাররা, আর নির্ধারিত দিনে ফাঁকা মাঠে কর্মসূচি পালন করে আলোচনায় আসেন সিটি কর্পোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান।
জানা যায়, দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা করে আসছিলেন হকাররা। এতে করে পথচারীদের চলাচলে বিঘ্ন, যানজট এবং জনভোগান্তি চরম আকার ধারণ করে। বিষয়টি নিয়ে নগরবাসীর পক্ষ থেকে বহুবার অভিযোগ উঠলেও কার্যকর পদক্ষেপের অভাব ছিল দৃশ্যমান।