• শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
বোচাগঞ্জে জমি নিয়ে বিরোধ পাল্টাপাল্টি অভিযোগ – IPCSBDPress আইএমএফের ঋণ স্থগিতের খবর নাকচ করলো সরকার ঢাকায় বৈশাখী শোভাযাত্রা ও মেলার আয়োজন করতে যাচ্ছে এনসিপি নরসিংদীতে যৌথ অভিযানে ৯ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার, জরিমানা ৬০ হাজার টাকা জল্লারপাড় সিটি পার্ক লেকের পানিতে ডুবে শিশু দুই ভাইয়ের মৃত্যু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সাব স্টেশনে ডাকাতি, আটক ১৩ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায়, সুরে সুরে শেষ শ্রদ্ধা আশা ভোঁসলেকে সীতাকুণ্ডে পাহাড় কেটে ডিপো নির্মাণের অভিযোগ, জরিমানা ও কারাদণ্ড ফতুল্লায় কৃষক দল নেতার অফিসে সৈনিক লীগ নেতার ছেলের ভাঙচুর সোনারগাঁয়ে ৩ হাজার পিস ইয়াবাসহ আটক এক

১১ দফা দাবি আদায়ে ‘আমরা নারায়ণগঞ্জবাসী’র মানববন্ধন

Reporter Name / ২৫ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

নারায়নারায়ণগঞ্জ শহরের যানজট, হাকারমুক্ ফুটপাতসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ১১ দফা দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে শহরের চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক’র সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতব উদ্দিন আহাম্মদ, রমজানুল রশিদ, আলহাজ্ব লোকমান আহাম্মদ, সম্পাদকমন্ডলী সদস্য- মহিউদ্দিন মাহমুদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, সংগঠনের উপদেষ্টা- সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাংস্কৃতিক সম্পাদক- জহিরুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা- খোদেজা খানম নাসরিন, ক্রীড়া সম্পাদক- জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জনগনকে সচেতন হয়ে সংগ্রাম, আন্দোলন করার আহ্বান জানান।

দাবীগুলো হচ্ছে-১। ক) যানজট নিরসনে মীরজুমলা রোড ও ইনষ্টিটিউট রোড, বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খান সড়ক, সিরাজউদৌল্লা সড়ক থেকে সকল প্রকার হকার ও অবৈধ ভাসমান দোকান অপসারণ করতঃ যানবাহন ও পথচারী চলাচল উন্মুক্ত করা।

 খ) ২নং রেল গেইট, বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড়, নাঃগঞ্জ ক্লাবের পশ্চিমের রাস্তার উভয় পার্শ্বে উল্টো পথে যান চলাচল বন্ধকরণ। নাসিক এলাকায়/ নারায়ণগঞ্জ শহরে অবৈধ ইজিবাইক প্রবেশ কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা।  

 গ) ২নং রেল গেইট থেকে বাস ষ্টপেজ অপসারণ এবং এসএস রোড (চেম্বার রোড) থেকে বাম দিকে কোনাকুনি (মুক্তিযোদ্ধা স্তম্ভ সংলগ্ন) বঙ্গবন্ধু সড়কে যাওয়ার ফুটপাত ও রাস্তাটি হকার মুক্ত করে পথচারী ও যান চলাচলে উন্মুক্ত করা।

 ঘ) ২নং রেল গেইট হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন দেওভোগ অঞ্চলে প্রবেশের জন্য বৈধ প্রবেশ পথ তৈরি করা। 

  ঙ) ২নং গেইট তথা আলমাস পয়েন্ট থেকে উত্তরে ২নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পার্শ্বের রাস্তাটি ১০/১৫ ফুট প্রশস্ত করা এবং তৎ সংলগ্ন পার্কটির স্থলে রাস্তা প্রশস্ত করা।

২। ক) ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল চাষাড়া পর্যন্ত সীমবদ্ধ রাখা। সেইস্থলে ১নং রেলগেইট থেকে চাষাড়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তর করা। জরুরী ভিত্তিতে ২নং রেল গেইট থেকে রেল লাইনের পশ্চিম পাশ দিয়ে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার করে দ্রুত যান চলাচলের জন্য উন্মুক্ত করা। 

 খ) মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহরের সাথে যুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা।

৩। সিটি পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের পানিতে ভাসমান কচুরীপানা ও ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করত: তা প্রতি মাসে অন্তত: দুই বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বঙ্গবন্ধু রোড সহ শহরের সকল সড়ক বাতি এবং সিটি পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল লেকের চতুর্পাশে স্থাপিত অচল সড়ক বাতিগুলি অতি দ্রুত ধারাবাহিক ভাবে সচল রাখা।

৪। আবাসিক সাবমারসিবল ব্যবহারকারীদের নিবন্ধন ও বাৎসরিক কর এবং পৌর করের সাথে ৫% অযৌক্তিক পানির কর রহিত করা। পিপাসার্ত পথচারীদের জন্য পূর্বের ন্যায় প্রতি ৫০০ ফুট অন্তর অন্তর পানি সরবরাহের ব্যবস্থা করা।

৫। নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির জেলায় উন্নিত করার ব্যবস্থা গ্রহণ (গাজীপুর জেলা ৫টি উপজেলা নিয়ে বিশেষ শ্রেণিভুক্ত)।

৬। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচী জোরদার সহ জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 

৭। শায়েস্তা খান সড়কে অবস্থিত নব-নির্মিত অব্যবহৃত আদালত ভবনে একটি হার্ট সেন্টার, একটি বার্ণ ইউনিট ও একটি কিডনী ডায়ালসিস সেন্টার স্থাপন করা।

৮। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ দু’টি সংস্কার করে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।

৯। নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

১০। মীর জুমলা রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকের অব্যবহৃত জায়গাটি অধিগ্রহণ করে সেখানে শাক-সবজির ট্রাক লোড-আনলোড ও পাইকারী বেচা-কেনার জায়গা নির্ধারণ করা।

১১। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নীচ তলার বারান্দার ফুটপাতের উপর নির্মিত অবৈধ বর্ধিত অংশটি অপসারন করা এবং পাঠকদের সুবিধার্থে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের পাঠ কক্ষটি নিচ তলায় দ্রুত স্থানান্তর করা।

ণগঞ্জ শহরের যানজট, হাকারমুক্ ফুটপাতসহ বিভিন্ন নাগরিক সমস্যা সমাধানের লক্ষ্যে ১১ দফা দাবিতে “আমরা নারায়ণগঞ্জবাসী” সংগঠনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রোববার (১২ এপ্রিল) সকালে শহরের চাষাড়ায় শহীদ মিনার প্রাঙ্গনে সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব নুরউদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাংগঠনিক সম্পাদক মোঃ বদরুল হক’র সঞ্চালনায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন মন্টু, সহ-সভাপতি আব্দুল কুদ্দুস আজাদ, কুতব উদ্দিন আহাম্মদ, রমজানুল রশিদ, আলহাজ্ব লোকমান আহাম্মদ, সম্পাদকমন্ডলী সদস্য- মহিউদ্দিন মাহমুদ, অধ্যাপক জাহাঙ্গীর আলম জাগু, সংগঠনের উপদেষ্টা- সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, সাংস্কৃতিক সম্পাদক- জহিরুল ইসলাম মিন্টু, মহিলা বিষয়ক সম্পাদিকা- খোদেজা খানম নাসরিন, ক্রীড়া সম্পাদক- জাহাঙ্গীর কবির পোকন, সহ-সাংগঠনিক সম্পাদক- মাকিদ মোস্তাকিম শিপলু প্রমুখ।

মানববন্ধনে বক্তারা ১১ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে জনগনকে সচেতন হয়ে সংগ্রাম, আন্দোলন করার আহ্বান জানান।

দাবীগুলো হচ্ছে-১। ক) যানজট নিরসনে মীরজুমলা রোড ও ইনষ্টিটিউট রোড, বঙ্গবন্ধু সড়ক, শায়েস্তা খান সড়ক, সিরাজউদৌল্লা সড়ক থেকে সকল প্রকার হকার ও অবৈধ ভাসমান দোকান অপসারণ করতঃ যানবাহন ও পথচারী চলাচল উন্মুক্ত করা।

 খ) ২নং রেল গেইট, বঙ্গবন্ধু সড়কের গলাচিপা মোড়, নাঃগঞ্জ ক্লাবের পশ্চিমের রাস্তার উভয় পার্শ্বে উল্টো পথে যান চলাচল বন্ধকরণ। নাসিক এলাকায়/ নারায়ণগঞ্জ শহরে অবৈধ ইজিবাইক প্রবেশ কঠোর ভাবে নিয়ন্ত্রণ করা।  

 গ) ২নং রেল গেইট থেকে বাস ষ্টপেজ অপসারণ এবং এসএস রোড (চেম্বার রোড) থেকে বাম দিকে কোনাকুনি (মুক্তিযোদ্ধা স্তম্ভ সংলগ্ন) বঙ্গবন্ধু সড়কে যাওয়ার ফুটপাত ও রাস্তাটি হকার মুক্ত করে পথচারী ও যান চলাচলে উন্মুক্ত করা।

 ঘ) ২নং রেল গেইট হয়ে বঙ্গবন্ধু সড়ক দিয়ে চলাচলকারী যানবাহন দেওভোগ অঞ্চলে প্রবেশের জন্য বৈধ প্রবেশ পথ তৈরি করা। 

  ঙ) ২নং গেইট তথা আলমাস পয়েন্ট থেকে উত্তরে ২নং রেল গেইট পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের পশ্চিম পার্শ্বের রাস্তাটি ১০/১৫ ফুট প্রশস্ত করা এবং তৎ সংলগ্ন পার্কটির স্থলে রাস্তা প্রশস্ত করা।

২। ক) ঢাকা-নারায়ণগঞ্জ রেল চলাচল চাষাড়া পর্যন্ত সীমবদ্ধ রাখা। সেইস্থলে ১নং রেলগেইট থেকে চাষাড়া পর্যন্ত রেলপথকে সড়কপথে রূপান্তর করা। জরুরী ভিত্তিতে ২নং রেল গেইট থেকে রেল লাইনের পশ্চিম পাশ দিয়ে চাষাড়া মহিলা কলেজ পর্যন্ত অস্থায়ী রাস্তাটি সংস্কার করে দ্রুত যান চলাচলের জন্য উন্মুক্ত করা। 

 খ) মেট্রোরেল সংযোগ নারায়ণগঞ্জ শহরের সাথে যুক্ত করার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহন করা।

৩। সিটি পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল খালের পানিতে ভাসমান কচুরীপানা ও ময়লা আবর্জনা দ্রুত পরিষ্কার করত: তা প্রতি মাসে অন্তত: দুই বার পরিষ্কার পরিচ্ছন্ন রাখা। বঙ্গবন্ধু রোড সহ শহরের সকল সড়ক বাতি এবং সিটি পার্ক, জল্লারপাড় লেক ও বাবুরাইল লেকের চতুর্পাশে স্থাপিত অচল সড়ক বাতিগুলি অতি দ্রুত ধারাবাহিক ভাবে সচল রাখা।

৪। আবাসিক সাবমারসিবল ব্যবহারকারীদের নিবন্ধন ও বাৎসরিক কর এবং পৌর করের সাথে ৫% অযৌক্তিক পানির কর রহিত করা। পিপাসার্ত পথচারীদের জন্য পূর্বের ন্যায় প্রতি ৫০০ ফুট অন্তর অন্তর পানি সরবরাহের ব্যবস্থা করা।

৫। নারায়ণগঞ্জ জেলাকে বিশেষ শ্রেণির জেলায় উন্নিত করার ব্যবস্থা গ্রহণ (গাজীপুর জেলা ৫টি উপজেলা নিয়ে বিশেষ শ্রেণিভুক্ত)।

৬। ডেঙ্গু প্রতিরোধে মশক নিধন কর্মসূচী জোরদার সহ জরুরী ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা। 

৭। শায়েস্তা খান সড়কে অবস্থিত নব-নির্মিত অব্যবহৃত আদালত ভবনে একটি হার্ট সেন্টার, একটি বার্ণ ইউনিট ও একটি কিডনী ডায়ালসিস সেন্টার স্থাপন করা।

৮। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহ্যবাহী হাজীগঞ্জ ও সোনাকান্দা দূর্গ দু’টি সংস্কার করে আধুনিক পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা।

৯। নারায়ণগঞ্জে একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল ও একটি বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে।

১০। মীর জুমলা রোডে অবস্থিত অগ্রণী ব্যাংকের অব্যবহৃত জায়গাটি অধিগ্রহণ করে সেখানে শাক-সবজির ট্রাক লোড-আনলোড ও পাইকারী বেচা-কেনার জায়গা নির্ধারণ করা।

১১। আলী আহাম্মদ চুনকা নগর পাঠাগার ও মিলনায়তনের নীচ তলার বারান্দার ফুটপাতের উপর নির্মিত অবৈধ বর্ধিত অংশটি অপসারন করা এবং পাঠকদের সুবিধার্থে আলী আহম্মদ চুনকা নগর পাঠাগারের পাঠ কক্ষটি নিচ তলায় দ্রুত স্থানান্তর করা।

আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts