• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীকে সবুজ-স্নিগ্ধ ও রঙিন উপজেলা গড়তে একদিনে ৫ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন মনোহরদীতে খিদিরপুর ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা এ.এম. আনোয়ার হোসেনের ৩২তম মৃত্যুবার্ষিকী পালিত মনোহরদীতে ঘূর্ণিঝড়ে ৭ হেক্টর কলাবাগান ক্ষতিগ্রস্ত, পরিদর্শনে ইউএনও মাহামুদুল হাসান মনোহরদীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদ্‌যাপন মনোহরদীতে সামারি ট্রায়ালে মাদক মামলায় মনু মিয়ার ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে পীরপুর উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের নিয়ে ‘স্বপ্ন দেখো, সাহস রাখো, জীবন গড়ো’ শীর্ষক আলোচনা দেশের এক ইঞ্চি মাটির ওপরও কারো প্রভুত্ব মেনে নেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে এসএসসি ও জুনিয়র বৃত্তিপ্রাপ্ত ১৮৭ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত

কাঁচপুরে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

Reporter Name / ১৬৩ Time View
Update : বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৩ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানাধীন কাঁচপুরের সোনাপুর এলাকায় অভিযান চালিয়ে হেরোইন ও ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলো—মোঃ আজিম ওরফে আজিজ হোসেন (৩৫) ও মোঃ রুবেল (৩০)। এর মধ্যে আজিমের পিতার নাম শাহ জালাল। তার স্থায়ী ঠিকানা মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলার ভবানীপুর গ্রামে হলেও বর্তমানে তিনি কাঁচপুর ইউনিয়নের সোনাপুর এলাকায় আক্তার হোসেনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন। অপরদিকে রুবেলের পিতার নাম খালেক মাঝি। তার স্থায়ী ঠিকানা লক্ষ্মীপুর জেলার কমলনগর উপজেলার চর কালকিনি এলাকায় হলেও বর্তমানে তিনি সিদ্ধিরগঞ্জ থানার হিরাঝিল বিমান গলিতে বাবুল মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোনাপুর এলাকার মামুনের গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২১ পুড়িয়া হেরোইন এবং ১২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ১.২ গ্রাম।

এ ঘটনায় সোনারগাঁ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category