• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সাগরদী আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রশাসক এরশাদ আলী ঈশা – IPCSBDPress পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম সিদ্ধিরগঞ্জে শিশু দুইবোনকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১  বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার

‘জুলাই সনদ বাস্তবায়ন না হলে রাজপথেই সমাধান’

Reporter Name / ১৮ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন


সরকার সংসদে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ না নিলে রাজপথেই এর সমাধান হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিস চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা এমদাদুল্লাহ সোহাইল।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের উত্তর গেটে ১১ দলীয় ঐক্যের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল ও সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মাওলানা এমদাদুল্লাহ সোহাইল বলেন, গত ১২ ফেব্রুয়ারি একই দিনে অনুষ্ঠিত দুটি নির্বাচনের মধ্যে একটি বৈধ ও অন্যটি অবৈধ বলার মাধ্যমে বিএনপি দ্বিচারিতা করছে। এতে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, গণভোটে ৭০ শতাংশ মানুষের সমর্থন পাওয়া সিদ্ধান্ত বাস্তবায়নে সরকার কার্যকর উদ্যোগ না নেওয়ায় জনগণকে রাজপথে নামতে হচ্ছে। সংসদে উদ্যোগ না নিলে আন্দোলনের মাধ্যমেই তা বাস্তবায়ন করা হবে।

সমাবেশে চট্টগ্রাম মহানগর জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটের ফল মেনে নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু এখন তারা সেই অবস্থান থেকে সরে এসেছে। এতে জনমতের প্রতি অসম্মান দেখানো হয়েছে।

বক্তারা বলেন, গণভোটের রায় বাস্তবায়ন না হলে চলমান আন্দোলন আরও জোরদার করা হবে। একই সঙ্গে বিএনপিকে গণবিরোধী কর্মকাণ্ড পরিহার করে জনরায় মেনে চলার আহ্বান জানান তারা।

১১ দলীয় ঐক্যে চট্টগ্রাম মহানগরীর সমন্বয়ক ও চট্টগ্রাম মহানগরী জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমিন, নেজামে ইসলাম পার্টির চট্টগ্রাম মহানগরীর আমীর মাওলানা জিয়াউল হোসাইন, খেলাফত মজলিস নগর সহ সাধারণ সম্পাদক মাওলানা শিহাব উদ্দিন, এনসিপির নগর যুগ্ম সমন্বয়ক আরিফ মঈনুদ্দিন, জাতীয় গণতান্ত্রিক পার্টির নগর সভাপতি আবু মোজাফফর মোহাম্মদ আনাস, খেলাফত আন্দোলন মহানগর সভাপতি মাওলানা আতিক বিন ওসমান, লিবারেল পার্টি চট্টগ্রাম মহানগর সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দীন আলম, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির নগর সাংগঠনিক সম্পাদক এডভোকেট জোবায়ের মাহমুদ, লেবার পার্টি মহানগর সহ সভাপতি মুহাম্মদ মুজিবুর রহমান, চট্টগ্রাম মহানগরী জামায়াতের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ শাসুজ্জামান হেলালী, জামায়াত নেতা মুহাম্মদ শফিউল আলম, ডা. আবু নাছের প্রমুখ।

সমাবেশে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য দেন। কর্মসূচি শেষে একটি বিক্ষোভ মিছিল নগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চট্টগ্রাম প্রেস ক্লাবে গিয়ে শেষ হয়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts