• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সাগরদী আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রশাসক এরশাদ আলী ঈশা – IPCSBDPress পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম সিদ্ধিরগঞ্জে শিশু দুইবোনকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১  বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার

দলীয় আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র নিতে পারবেন: রিজভী

Reporter Name / ১৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন


ত্রয়োদশ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন না পেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির কোনো অবকাশ নেই মন্তব্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, দলীয় আদর্শে বিশ্বাসী যে কেউ মনোনয়নপত্র গ্রহণ করতে পারবেন। শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দ্বিতীয় দিনের মতো সংরক্ষিত নারী আসনে বিএনপির দলীয় মনোনয়ন ফরম বিক্রিকালে তিনি এসব কথা বলেন।

রিজভী জানান, বিগত প্রায় দেড় দশকের আন্দোলন-সংগ্রাম, গ্রেপ্তার, নির্যাতন ও নিপীড়নের অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই প্রার্থী বাছাই করা হবে। একই সঙ্গে যোগ্যতা, ত্যাগ ও দলের প্রতি আনুগত্যের ভিত্তিতে প্রার্থীদের মূল্যায়ন করা হবে। তিনি আরও বলেন, গণতান্ত্রিক রীতি অনুযায়ী বিএনপি যেভাবে প্রার্থী বাছাই করে, এবারও ঠিক একইভাবে তা করা হচ্ছে এবং এর ফলে জনগণের কাছে জবাবদিহিতার পরিবেশ সৃষ্টি হয়েছে।

দলীয় সূত্র মতে, এখন পর্যন্ত প্রায় ১৫০টি মনোনয়নপত্র জমা পড়েছে এবং প্রথম দিনেই পাঁচ শতাধিক ফরম বিক্রি হয়েছে। মনোনয়ন ফরম বিক্রি চলবে আগামীকাল পর্যন্ত এবং জমা দেয়ার শেষ সময় ২১ এপ্রিল। ১২ মে ভোটের দিন রেখে গত ৮ এপ্রিল এই নির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল, আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। এছাড়া ২৯ এপ্রিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় এবং ৩০ এপ্রিল প্রতীক বরাদ্দ দেয়া হবে।

জাতীয় সংসদের ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। দলীয় শক্তি অনুযায়ী এবার বিএনপি ৩৫টি, বাংলাদেশ জামায়াতে ইসলামী ১১টি ও জাতীয় নাগরিক পার্টি-এনসিপি ১টি সংরক্ষিত নারী আসন পাচ্ছে।

এসএফ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts