• সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
প্রধানমন্ত্রী আসলে দেশসেবা করতেই দায়িত্ব নিয়েছেন: অতিরিক্ত প্রেস সচিব ফতুল্লায় ডিবি পরিচয়ে ব্যবসায়িকে অপরণের চেষ্টা, গুলিবিদ্ধ ৪ লক্ষ্য ১ কোটি ৮০ লাখ শিশু প্রকাশ হলো ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় অফিসিয়াল গান ‘পর এলা’ এনসিটিতে ডিপি ওয়ার্ল্ডের চুক্তি দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখেই বিবেচনা করবে সরকার রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, গাঁজা উদ্ধার – IPCSBDPress রাজশাহী মহানগরীতে বিভিন্ন অভিযানে ২৪ জন গ্রেপ্তার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে অবৈধভাবে মজুদকৃত জ্বালানি তেল উদ্ধার বর্তমানে মানসম্মত স্বাস্থ্যসেবা বলতে কার্যত কিছু অবশিষ্ট নেই: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সোনারগাঁয়ে চলাচলের রাস্তার দাবীতে মানববন্ধন

মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা দিল জেলা পরিষদ

Reporter Name / ১৯ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন


মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৬ উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) বিকেলে শহরের কালিরবাজার পরাতন কোর্ট এলাকায় জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মো. রায়হান কবির। তিনি বলেন, “মুক্তিযোদ্ধাদের বীরত্বগাথার কারণেই আমরা আজ একটি স্বাধীন দেশ ও জাতীয় পতাকা পেয়েছি। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার সঠিক ইতিহাস পৌঁছে দেওয়া এবং মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান প্রদর্শন করা আমাদের নৈতিক দায়িত্ব।”

নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. মামুন মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী এবং জেলা মুক্তিযোদ্ধা কমান্ড ইউনিটের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী।

অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সুধীসমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে অতিথিরা বীর মুক্তিযোদ্ধাদের হাতে সম্মাননা স্মারক ও চেক তুলে দেন।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts