• শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
সাগরদী আল-হেরা প্রি-ক্যাডেট স্কুলে বর্ণাঢ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত স্বাধীনতা পুরস্কার প্রাপ্তদের হাতে পদক তুলে দিলেন প্রধানমন্ত্রী বালাপুর নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্রশাসক এরশাদ আলী ঈশা – IPCSBDPress পলাশে বান্ধবীর বাড়ী থেকে ফেরার পথে তরুনী কে তুলে নিয়ে গনধর্ষন গ্রেফতার ১ বন্দরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার জনদুর্ভোগের কথা বিবেচনা করে এখনো তেলের দাম বাড়াইনি: প্রধানমন্ত্রী ঢাবির নতুন উপ-উপাচার্য অধ্যাপক আব্দুস সালাম সিদ্ধিরগঞ্জে শিশু দুইবোনকে যৌন নিপীড়ন, গ্রেপ্তার ১  বন্দরে স্কুল ছাত্রীকে ধর্ষণের ঘটনায় ধর্ষক আসিফ গ্রেপ্তার

সিসি ক্যামেরা বন্ধ থাকলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’: শিক্ষামন্ত্রী

Reporter Name / ১৭ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১২:০০ অপরাহ্ন


পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরা নিয়ে কর্মকর্তাদের কোনো অজুহাত সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আবার বইলেন না পরীক্ষার সময় বিদ্যুৎ বিভ্রাটে সিসি ক্যামেরা বন্ধ ছিল। তেমনটা হলে বুঝবো ‘ডাল মে কুচ কালা হ্যায়’ (নিশ্চয়ই কোনো ঘাপলা আছে)। পরীক্ষার কোনো দলিল যেন তামাদি না হয়, সব সংরক্ষণ করতে হবে।

শনিবার (১১ এপ্রিল) রাজশাহীতে এসএসসি ও সমমান পরীক্ষা ২০২৬ উপলক্ষে রাজশাহী শিক্ষা বোর্ড এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের কেন্দ্র সচিবদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন। সভায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীও উপস্থিত ছিলেন।

প্রশ্নপত্র ফাঁস রোধে কঠোর আইন প্রণয়নের ইঙ্গিত দিয়ে মন্ত্রী বলেন, আইন এমনভাবে নির্ধারিত করা হবে যা কেবল ছাত্র-ছাত্রীদের জন্য নয়, বরং কর্তৃপক্ষের নিজেদের দায়বদ্ধতাও নিশ্চিত করবে। ডিজিটাল পদ্ধতিতে প্রশ্ন ফাঁসের সব পথ এখন নজরদারিতে রয়েছে বলে তিনি জানান। তবে শূন্য শতাংশ পাস করা শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিও বন্ধের পূর্বঘোষণা থাকলেও মানবিক বিবেচনায় এবার তা কার্যকর করা হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে বিদ্যমান ‘পোষ্য কোটা’র কড়া সমালোচনা করে শিক্ষামন্ত্রী বলেন, যোগ্যতার ভিত্তিতে পাস করেই শিক্ষার্থীদের ভর্তি হতে হবে। আমরা চাই না কেউ বিনা পরীক্ষায় বা বিশেষ সুবিধায় পার পেয়ে যাক। এছাড়া জেলা পর্যায়ের কর্মকর্তাদের সন্তানদের বাধ্যতামূলকভাবে জেলা স্কুলেই পড়ানোর প্রস্তাব দেন তিনি, যাতে সরকারি স্কুলের মানোন্নয়নে কর্মকর্তাদের ব্যক্তিগত দায়বদ্ধতা তৈরি হয়।

শিক্ষামন্ত্রী বলেন, মানবসম্পদ তখনই অভিশাপ হয়ে দাঁড়াবে যখন তাকে কর্মক্ষম করে গড়ে তোলা সম্ভব হবে না। এ বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বিশেষ গুরুত্ব দিচ্ছেন উল্লেখ করে তিনি শিক্ষা ব্যবস্থায় আমূল সংস্কারের ডাক দেন। সঙ্ঘবদ্ধ কোনো নকল চক্র থাকলে তাদের চিহ্নিত করার নির্দেশ দিয়ে মন্ত্রী স্পষ্ট জানান, পরীক্ষার্থীদের মধ্যে ভীতি ছড়ানো উদ্দেশ্য নয়, তবে কোনোভাবেই অনৈতিক সুযোগ দেওয়া হবে না।

মতবিনিময় সভায় রাজশাহী অঞ্চলের শিক্ষা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং তিন বোর্ডের বিভিন্ন কেন্দ্রের সচিবরা উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষার স্বচ্ছতা ও নিরাপত্তা নিশ্চিতে স্থানীয় প্রশাসনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানানো হয়।

এসএফ




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts