• বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, ফায়ার সার্ভিসের মহড়া মনোহরদীতে ইভটিজিং, বাল্যবিবাহ ও মাদকবিরোধী সমাবেশ অনুষ্ঠিত মনোহরদীতে বজ্রপাত মোকাবিলায় ২ হাজার তালবীজ রোপণ বিশ্ব সেরিব্রাল পালসি দিবস: সীমাবদ্ধতা নয়, সম্ভাবনাই হোক পরিচয় মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরদীতে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামি রুদ্র গ্রেপ্তার মনোহরদীতে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ সম্প্রচার অনুষ্ঠান অনুষ্ঠিত মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ

কে এই মনিকা – একুশের কাগজ

Reporter Name / ১৮০ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন

[ad_1]

মনিকা একজন সোশ্যাল মিডিয়া সেলিব্রিটি। ঢাকার পথঘাটে তাকে অস্বাভাবিক কিছু কর্মকাণ্ড করতে দেখা যায়। কেউ সেসব সরাসরি দেখেছেন, কেউ দেখেছেন ফেসবুক-ইনস্টায়। কে সে, কোথা থেকে এলো? চলুন জেনে নিই মনিকা সম্পর্কে।

মনিকার জন্ম রাশিয়ায়, বেড়ে উঠেছেন মস্কো শহরে। বাবার ব্যবসাসূত্রে কখনো এশিয়া, কখনো ইউরোপের বিভিন্ন দেশে ঘুরে বেড়িয়েছেন। তার মায়ের নাম ম্যারিয়া গোজেন। মনিকার রুশ নাম মারিয়া ভ্যালিরিয়েভনা মনিশকা। বাংলা ‘কবির’ অংশটুকু এলো কোত্থেকে?

কে এই মনিকা

এক সাক্ষাৎকারে মনিকা বলছিলেন, নামের শেষে ‘কবির’ নিয়েছেন দাদার কাছ থেকে। তার দাদা-দাদি ভারতের নয়াদিল্লির মানুষ। তার বাবা সেখানেই বড় হয়েছেন। ব্যবসার জন্য রাশিয়ায় যান মনিকার বাবা, সেখানেই তার মায়ের সঙ্গে পরিচয়। তার বাবা বাংলাদেশে চামড়ার ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন। ২০১২ সালে তার সঙ্গেই প্রথম তিনি বাংলাদেশে এসেছিলেন।

কে এই মনিকা

শৈশবে বাড়িতে পড়াশোনা করেছেন মনিকা। পাঁচ বছর বয়সে সরাসরি ক্লাস ফাইভে ভর্তি হন। বারো বছরে শেষ করেন কলেজের পড়াশোনা। এরপর ভর্তি হন ইউনিভার্সিটি অব লন্ডনে। মাতৃভাষা রুশ ছাড়াও বাংলা, হিন্দি, পোলিশ, আজারবাইজানি, তুর্কি ও ইংরেজি ভাষায় বলতে, পড়তে ও লিখতে পারেন মনিকা।

বিভিন্ন সময় সামাজিক যোগাযোগমাধ্যমে মনিকার নানান রকম ভিডিও ছড়িয়ে পড়ে। সেসব মানুষের নজরে আসে। দেখা যায় তিনি নাচ করছেন, নয়তো মানুষের সঙ্গে গল্প করছেন, মেট্রোরেলে ঘুরে বেড়াচ্ছেন নয়তো পুলিশের সঙ্গে ছবি তুলছেন। এসব কাণ্ডকারখানার জন্য অনেকে অনুপ্রেরণা দেন, আবার অনেকে বিরক্ত হয়। বাংলাদেশের অনেকগুলো জায়গা ঘুরে বেরিয়েছেন মনিকা। চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, রাজশাহী, সিলেটের টিলা, চা-বাগান আর সবুজ তাকে মুগ্ধ করেছে।

কে এই মনিকা

এরই মধ্যে দেশের বেশ কিছু ব্র্যান্ডের সঙ্গে কাজ করেছেন মনিকা। তবে তার কাজের শুরুটা হয়েছিল পাবনার রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে, অনুবাদক হিসেবে। এটা তার বক্তব্য। শিগগিরই হয়তো তাকে দেখা যাবে বলিউডের কোনো সিনেমায়।

এই খবরটি আপনার বন্ধুর সাথে শেয়ার করুন

[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category