• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করতে অভিযান ৭ মামলায় জরিমানা ৭৭৫০০ টাকা গণভোটের রায় অমান্য করলে সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি: না’গঞ্জে ১১ দলীয় জোট সিদ্ধিরগঞ্জে হাইব্রিড নেতাদের আধিপত্য বিস্তারে দলের ভাবমূর্তি ক্ষুন্ন, তৃণমূলে ক্ষোভ রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে ১৯ জন গ্রেপ্তার – IPCSBDPress ইয়ুথ কাউন্সিল অব বাংলাদেশের ফতুল্লা থানা শাখার কমিটি গঠনকল্পে সভা অনুষ্ঠিত ফতুল্লায় শিক্ষার্থী গুলিবিদ্ধের ঘটনায় খেলাফত ছাত্র মজলিসের ক্ষোভ মনোহরদীতে, বাংলা নববর্ষ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত এবার হল থেকে বহিষ্কার হলেন নারী হেনস্তকারী সেই ঢাবি শিক্ষার্থী ১০ দিন পর মুক্তিপণ দাবি নারায়ণগঞ্জে এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

১০ দিন পর মুক্তিপণ দাবি

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১১:৫৪ অপরাহ্ন


নারায়ণগঞ্জের বন্দরে হাবিবুর রহমান (১২) নামে এক মাদ্রাসা ছাত্র অপহরণের ১০ দিন পর মুক্তিপণ দাবি করেছে অপহরণকারীরা।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে অপহরণকারীরা ব্যবহৃত একটি মোবাইল নম্বর থেকে অপহৃত শিক্ষার্থীর স্বজনদের কাছে ফোন করে মুক্তিপণ দাবি করে।

অপহৃত হাবিবুর রহমান বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের সেলসারদী এলাকার নূর নবী মিয়ার ছেলে।

জানা যায়, গত সোমবার (৩০ মার্চ) সকাল ১১টার দিকে মাদ্রাসায় যাওয়ার পথে সেলসারদী এলাকা থেকে তাকে জোরপূর্বক অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান না পেয়ে পরদিন (৩১ মার্চ) তার পিতা বন্দর থানায় একটি নিখোঁজ জিডি করেন। জিডি নম্বর-১৫৪৪।

এদিকে অপহরণের ১০ দিন পর বৃহস্পতিবার সকালে অপহরণকারীরা স্বজনদের ফোন করে জানায়, মুক্তিপণের টাকা দিলে শিশুটিকে চট্টগ্রাম জেলার মিরসরাই থানায় পৌঁছে দেওয়া হবে।

পরিবারের পক্ষ থেকে বিষয়টি পুলিশকে জানানো হলে বন্দর থানা পুলিশ জানায়, ব্যবহৃত মোবাইল নম্বরটির লোকেশন নারায়ণগঞ্জের কালিবাজার এলাকায় শনাক্ত করা হয়েছে।

এ ঘটনায় অপহৃত শিক্ষার্থীকে উদ্ধারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts