• বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ

আড়াইহাজারে এক রাতে তিন বাড়িতে ডাকাতি

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন


আড়াইহাজার উপজেলায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরা অস্ত্রেরমুখে স্বর্ণালংকার, রুপা, নগদ টাকা এবং ঘরের বিভিন্ন মূল্যবান জিনিসসহ কাপড়-চোপড়ও লুট করে নিয়ে গেছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) গভীর রাতে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে ডাকাতির এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ও স্থানীয়রা জানান, রাত ১টার দিকে ১২ থেকে ১৫ জনের একটি ডাকাত দল প্রথমে মালয়েশিয়া প্রবাসী শাহপরানের বাড়িতে প্রবেশ করে। দেশীয় অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিম্মি করে তারা ২ ভরি স্বর্ণালংকার, ১০ ভরি রুপা, একটি ল্যাপটপ, মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস লুট করে নেয়।

এরপর ডাকাতরা পাশের প্রবাসী আল আমিনের বাড়িতে ঢুকে দরজা ভেঙে পরিবারের সদস্যদের জিম্মি করে। সেখান থেকে ১ ভরি স্বর্ণালংকার, প্রায় ১২ হাজার টাকা এবং অন্যান্য মালামাল নিয়ে যায়।

সবশেষে তারা রাস্তার পাশে থাকা পাওয়ার লুম শ্রমিক সাইফুল ইসলামের বাড়িতে হানা দেয়। সেখান থেকে প্রায় ৯০ হাজার টাকা, ১ ভরি স্বর্ণালংকার, ৯ ভরি রুপা এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র লুট করে।

সাইফুল ইসলাম জানান, ডাকাতরা ঘরে ঢুকেই তাকে, তার ছেলে ও বেড়াতে আসা মেয়ের জামাইকে বেঁধে ফেলে। তিনি বলেন, গত বছরও এই বাসায় ডাকাতি হয়েছিল।

আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ মো. আলাউদ্দিন জানান, লুণ্ঠিত মালামাল উদ্ধারের পাশাপাশি ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চলছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts