• মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন |
  • English Version

নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

Reporter Name / ৩ Time View
Update : মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন


উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠন’ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলায় দুই দিনব্যাপী ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


‎ মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে সদর উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম ফয়েজ উদ্দিন এর সভাপতিত্বে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। 

‎জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে এ ধরনের বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের জ্ঞানচর্চা ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তিনি আরও বলেন, একটি বিজ্ঞানমনস্ক জাতি গঠনে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি আগ্রহী করে তুলতে এ উদ্যোগ শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎সদর উপজেলা প্রশাসনের আয়োজনে মেলায় বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ২৮টি স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবিত বিজ্ঞানভিত্তিক প্রকল্প প্রদর্শন করা হয়। উদ্বোধনের পর জেলা প্রশাসক স্টলগুলো পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন।

‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলীনূর খান, সহকারী কমিশনার (ভূমি) দেবযানী কর, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সুরাইয়া, উপজেলা প্রকৌশলী ইয়াসির আরাফাত রুবেলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts