• বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার মনোহরদীতে রামপুর পুলিশ ফাঁড়ির অভিযানে ১২ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেফতার

ভারতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত দেবেন প্রধানমন্ত্রী: মৎস্যমন্ত্রী

Reporter Name / ১২৬ Time View
Update : বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৫১ অপরাহ্ন

[ad_1]

আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে ভারতে সৌজন্য উপহার হিসেবে ইলিশ পাঠানো হবে কি না, সেই চূড়ান্ত সিদ্ধান্ত প্রধানমন্ত্রী তারেক রহমান নেবেন বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ। সোমবার (৬ এপ্রিল) সচিবালয়ে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

ভারতে ইলিশ পাঠানো প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার বাণিজ্যিকভাবে ইলিশ রপ্তানি করে না। প্রতিবেশি দেশটিতে যা পাঠানো হয়, তা মূলত সৌজন্যমূলক উপহার। এবারের উৎসব উপলক্ষে ইলিশ পাঠানোর বিষয়টি সরকারপ্রধানের সিদ্ধান্তের ওপর নির্ভর করছে। তিনি আরও আশাবাদ ব্যক্ত করেন যে, দেশে ইলিশের উৎপাদন ও সরবরাহ বাড়লে সাধারণ মানুষের নাগালে এর দাম চলে আসবে।

সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, ইলিশের উৎপাদন বাড়াতে আগামীকাল মঙ্গলবার (৭ এপ্রিল) থেকে শুরু হচ্ছে ‘জাটকা সংরক্ষণ সপ্তাহ-২০২৬’, যা চলবে ১৩ এপ্রিল পর্যন্ত। দেশের ২০টি জেলায় এই কর্মসূচি পালিত হবে। চাঁদপুরে কাল আনুষ্ঠানিকভাবে এই সপ্তাহের উদ্বোধন করা হবে।

জাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালীন নদী ও সাগরে মাছ ধরা থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত কঠোর নজরদারি চালানো হবে। জনসাধারণের প্রতি জাটকা আহরণ, ক্রয়-বিক্রয় ও মজুত করা থেকে বিরত থাকার আহ্বান জানান মন্ত্রী।

এদিকে, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু জানিয়েছেন, জাটকা রক্ষায় জেলেদের প্রয়োজনীয় খাদ্য ও আর্থিক সহায়তা দেওয়া হবে। এই সহায়তা বিতরণে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এসএফ



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category