• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

নারায়ণগঞ্জে ইস্টার সানডে উদযাপন

Reporter Name / ১৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৫ অপরাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জে খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ইস্টার সানডে ধর্মীয় মর্যাদা ও আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে পালিত হয়েছে।

 

রবিবার (৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত কালিবাজার এলাকায় অবস্থিত ব্যাপ্টিস্ট চার্চে ইন্টার সানডে উপলক্ষে বিশেষ আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. রায়হান কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক অ্যাডভোকেট মো. সাখাওয়ার হোসেন খান।

 

বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ, যেখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে। তিনি নারায়ণগঞ্জে হিন্দু ধর্মাবলম্বীদের জন্য একটি মন্দির নির্মাণের পাশাপাশি খ্রিস্টানদের জন্য একটি উপাসনালয় প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।

 

এসময় ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী জেলা প্রশাসক ও সিটি করপোরেশনের প্রশাসককে একটি করে পরিত্র বাইবেল উপহার দেন।

 

যিশু খ্রিস্টের পুনরুত্থানের স্মরণে আয়োজিত এ অনুষ্ঠানে নারায়ণগঞ্জের বিভিন্ন স্থান থেকে এসে খ্রিস্টান ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেন। 

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাপ্টিস্ট চার্চের ফাদার রিচার্ড সৌরভ দেউড়ী। প্রার্থনা, ধর্মীয় আচার এবং বিশেষ বক্তব্যের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।

 

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টীয়ান অ্যাসোসিয়েশনের যুগ্ম মহাসচিব চার্লস সৌমিত্র দেউড়ী, বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ নারায়ণগঞ্জ জেলার সভাপতি প্রদীপ কুমারসহ বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category