• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

বন্দরে হামের রোগী শনাক্ত হয়নি

Reporter Name / ১৩০ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন

[ad_1]

বন্দরে এখন পর্যন্ত হামের কোনো রোগী শনাক্ত হয়নি এবং উপসর্গ নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো রোগী ভর্তি হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ।

 

শনিবার (৪ এপ্রিল) দুপুর পর্যন্ত এ তথ্য পাওয়া গেছে। 

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়, পাঁচটি ইউনিয়নে মাঠ পর্যায়ের কর্মীরা মায়েদের সচেতন করতে কাজ করছেন।

উপজেলা ইপিআই টেকনোলজিস্ট মাহবুবুল আলম বলেন, “যেসব শিশু এখনো টিকা নেয়নি, তাদের টিকাদানে উদ্বুদ্ধ করতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে মাইকিং করা হচ্ছে।”

 

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা জানান, বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এ লক্ষ্যে উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে এবং জুমার খুতবায় হাম ও এর ভ্যাকসিন বিষয়ে আলোচনা করার জন্য ইমামদের অনুরোধ জানানো হয়েছে।

 

জরুরি পরিস্থিতি মোকাবিলায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের তৃতীয় তলায় আইসোলেশন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে বলেও তিনি জানান।

 

এদিকে, এখন পর্যন্ত একজন সন্দেহভাজন রোগী হাসপাতালে এসেছে। তার রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে এবং মঙ্গলবার ঢাকার পরীক্ষাগারে পাঠানো হবে বলে জানা গেছে।

 

স্বাস্থ্য বিভাগ সূত্রে আরও জানা যায়, অনেকেই এখনো বাড়িতে সনাতন পদ্ধতিতে চিকিৎসা নিচ্ছেন, যা নিরুৎসাহিত করা হচ্ছে। অভিভাবকদের প্রতি উপসর্গ দেখা মাত্র নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

অন্যদিকে সচেতন মহলের মতে, বন্দর উপজেলা ঢাকার নিকটবর্তী হওয়ায় অনেক রোগী সরাসরি নারায়ণগঞ্জ বা রাজধানীর বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। ফলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রোগী কম দেখা যাওয়া স্বাভাবিক হলেও বাস্তবে আক্রান্তের সংখ্যা আরও বেশি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category