• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

বন্দরে অভিযোগ তদন্তে ঘুষ দাবি

Reporter Name / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০২ অপরাহ্ন

[ad_1]

এসআইয়ের বিরুদ্ধে লিখিত আবেদন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় একটি অভিযোগের তদন্তে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির গুরুতর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেন সম্প্রতি পুলিশ সুপারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, বন্দর থানাধীন মদনগঞ্জ এলাকার বাসিন্দা আনোয়ার হোসেন ২০২৫ সালের ২৩ আগস্ট পানা উল্লাহ ও মারিয়া নামের দুই ব্যক্তির বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগটি তদন্তের জন্য মদনগঞ্জ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) সোহেলের ওপর দায়িত্ব অর্পণ করা হয়।

ভুক্তভোগীর দাবি, অভিযোগ দায়েরের পরদিন ২৪ আগস্ট তিনি তদন্তের অগ্রগতি জানতে এসআই সোহেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে ওই কর্মকর্তা তার কাছে ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। আনোয়ার হোসেন জানান, তিনি একজন দরিদ্র মানুষ হওয়ায় এত টাকা দেওয়া সম্ভব নয় বলে জানালে এসআই সোহেল তার সঙ্গে দুর্ব্যবহার করেন এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেন।

পরবর্তীতে বাধ্য হয়ে তিনি ৫০০ টাকা প্রদান করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে টাকা দেওয়ার পরও তদন্তে কোনো অগ্রগতি হয়নি বলে দাবি করেন ভুক্তভোগী। বরং সংশ্লিষ্ট কর্মকর্তা বিভিন্নভাবে সময়ক্ষেপণ করছেন এবং তাকে ভয়ভীতি ও হুমকি দিচ্ছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ বিষয়ে আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কাছে লিখিতভাবে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন এবং অভিযুক্ত কর্মকর্তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তার বক্তব্য জানার চেষ্টা করা হলে তাৎক্ষণিকভাবে তার কোনো মন্তব্য পাওয়া যায়নি।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category