• বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

জ্বালানি সংকটে বাজেট সহায়তায় সম্মত এআইআইবি

Reporter Name / ১২৫ Time View
Update : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন

[ad_1]

অর্থমন্ত্রী

দেশের জ্বালানি সংকট ও অর্থনৈতিক চাপ মোকাবিলায় বাংলাদেশকে বাজেট সহায়তা দিতে সম্মত হয়েছে এশীয় ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংক (এআইআইবি)। শনিবার (৪ এপ্রিল) রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে এআইআইবি প্রতিনিধিদলের এক সাক্ষাৎ শেষে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের এই তথ্য জানান।

অর্থমন্ত্রী বলেন, বৈশ্বিক পরিস্থিতিতে জ্বালানি খাতে যে চাপ তৈরি হয়েছে, তা কাটিয়ে উঠতে এআইআইবি বাজেট সাপোর্ট দেবে। বিশেষ করে জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব প্রকল্পগুলোতে তারা বিনিয়োগ করতে আগ্রহী। সরকারের লক্ষ্য হচ্ছে মোট বিদ্যুৎ চাহিদার ২০-৩০ শতাংশ সৌরশক্তি থেকে উৎপাদন করা, যার জন্য সৌর বিদ্যুৎ এবং ইলেকট্রিক ভেহিকল খাতে অর্থায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে অর্থমন্ত্রী জানান, সাম্প্রতিক সময়ে বন্ধ হয়ে যাওয়া মিল-কারখানাগুলো পুনরায় চালুর উদ্যোগ নিচ্ছে সরকার। এছাড়া পুরোনো ও ঝিমিয়ে পড়া প্রকল্পগুলো সচল করার মাধ্যমে দ্রুত নতুন কর্মসংস্থান তৈরির পরিকল্পনা রয়েছে। দেশীয় সম্পদ ও আন্তর্জাতিক সহায়তার সমন্বয়ে বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

জ্বালানির দাম বা আসন্ন বাজেটের আকার নিয়ে এখনই সুনির্দিষ্ট কিছু না জানালেও অর্থমন্ত্রী আশা প্রকাশ করেন যে, সরকার ও বেসরকারি খাতের সম্মিলিত প্রচেষ্টায় দেশের অর্থনৈতিক ও জ্বালানি সংকট দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব হবে। বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পখাতের গতি ফেরানোই এখন সরকারের অন্যতম অগ্রাধিকার।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category