• শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন |
  • English Version

সোনারগাঁয়ে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে এশিয়ান হাইওয়ে সড়কের পাশ থেকে অজ্ঞাত পরিচয়ে যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে  সিংলাব এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। 

তালতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আব্দুল হক জানান, রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের পাশে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়নগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা পর মরদেহটি এখানে ফেলে যায়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts