• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন |
  • English Version

বন্দরে ৬ মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড

Reporter Name / ৫ Time View
Update : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৮:১৬ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করে ৬ জন মাদক সেবীকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (০২ এপ্রিল) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর অধীনে এ অভিযান পরিচালিত হয়।
জানা গেছে, বন্দর উপজেলার একরামপুর পৌরসভা এলাকায় মাদকদ্রব্য নির্মূল ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই বিশেষ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের দায়ে মোট ৬টি মামলা দায়ের করা হয়।
আদালতে দোষী সাব্যস্ত হওয়ায় অভিযুক্ত প্রত্যেককে ৩ (তিন) মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেকের ওপর ১০০ টাকা করে অর্থদণ্ড আরোপ করা হয়।
প্রশাসন সূত্রে জানা যায়, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। জনস্বার্থে এবং এলাকাকে মাদকমুক্ত রাখতে নিয়মিতভাবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
এই অভিযানের সার্বিক সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts