• শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন |
  • English Version

শহরে পপুলার মেডিকেল ও মিতু ক্লিনিককে জরিমানা

Reporter Name / ৪ Time View
Update : শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জ সদরে লাইসেন্সবিহীন ডায়াগনস্টিক সেন্টার ও অস্বাস্থ্যকর পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদানের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করে দেড় লাখ টাকার বেশি জরিমানা আদায় করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল ২০২৬) নারায়ণগঞ্জ সদরের নবাব সলিমুল্লাহ রোড, সদর ও আমলাপাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে “পপুলার মেডিকেল সার্ভিসেস” ও “মিতু ক্লিনিক”-এ বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠান দুটি লাইসেন্স ছাড়াই কার্যক্রম পরিচালনা, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসাসেবা প্রদান, অতিরিক্ত মূল্যে সেবা গ্রহণ এবং পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক ও টেকনিশিয়ানের অভাবসহ জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ কার্যক্রম চালিয়ে আসছিল।

এসব অপরাধে সংশ্লিষ্ট আইনের ধারায় “পপুলার মেডিকেল সার্ভিসেস”-কে ৫০ হাজার টাকা এবং “মিতু ক্লিনিক”-কে ১ লাখ ৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
প্রশাসন জানায়, জনস্বার্থে স্বাস্থ্যখাতে অনিয়ম রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে এবং অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

উল্লেখ্য, এই মোবাইল কোর্ট অভিযানে সার্বিক নির্দেশনা ও সমন্বয় করেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক মোঃ রায়হান কবির।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts