• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ইয়াবাসহ দুইজন আটক – IPCSBDPress কাঁচপুর সেতু এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার সোনারগাঁয়ে চাদাঁ না দেওয়ায় বিএনপি নেতার বাড়ীতে হামলা, আহত ৪ বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ, বাড়াতে চায় দ্বিপাক্ষিক সহযোগিতা টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা ফতুল্লায় বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা প্রতিমন্ত্রীর নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি সভাপতি কে প্রাণনাশের হুমকির অভিযোগ – IPCSBDPress বন্দরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার নেই

সোনারগাঁয়ে চাদাঁ না দেওয়ায় বিএনপি নেতার বাড়ীতে হামলা, আহত ৪

Reporter Name / ৫ Time View
Update : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ১২:০৪ অপরাহ্ন


নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নে চাদাঁ না দেওয়ায় বিএনপি নেতার বাড়ীঘরে হামলা, ভাংচুর ও লুটপাট চালিয়েছে স্থানীয় সন্ত্রাসী বাহিনী। এ ঘটনায় ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আবুল হোসেন বাদি হয়ে সোনারগাঁও থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।  

 

ভুক্তভোগী আবুল হোসেন বলেন, ফ্রেশ কোম্পানীর সাথে স্ক্রাবের ব্যবসা করেন তিনি। গতকাল মঙ্গলবার রাতে আমাদের একটি ট্রাক আটকিয়ে ১ লাখ টাকা চাদাঁবাদী করে স্থানীয় সন্ত্রাসীবাহিনী রতন গংরা। দাবীকৃত টাকা দিতে অস্বীকৃতি জানালে রাতেই আমার বাড়ী-ঘরে দেশীয় অস্ত্র নিয়ে সন্ত্রাসী রতন, খোকন, সাকিব, রাজু নেতৃত্বে ২০-২৫ জনের একটি সন্ত্রাসী দল হামলা ভাংচুর ও লুটপাট চালায়। এসময় হামলায় ৪ জন আহত হয় এবং নগদ ৫ লাখ টাকা ও ৫ ভরি স্বর্ণলঙ্কার লুট করে নেয় সন্ত্রাসীরা।

 

তিনি আরও বলেন, এর আগেও তারা আমার ট্রাক আটকায়, তখন ৩০ হাজার টাকা দিয়ে ট্রাক ছাড়িয়ে আনা হয়। তিনি প্রশাসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে সুষ্ঠু বিচার দাবি করেন।     

 

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মো:মহিববুল্লাহ জানান, ঘটনায় লিখিত অভিযোগ নেওয়া হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts