• বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
আড়াইহাজার থানা থেকে পালিয়ে যাওয়া সেই আসামি গ্রেপ্তার সোনারগাঁয়ে চাদাঁ না দেওয়ায় বিএনপি নেতার বাড়ীতে হামলা, আহত ৪ বাংলাদেশি স্বাস্থ্যকর্মী নিতে আগ্রহী মালদ্বীপ, বাড়াতে চায় দ্বিপাক্ষিক সহযোগিতা টানা ছুটি শেষে শিক্ষাপ্রতিষ্ঠান খুলছে রোববার কারণ, ঝুঁকি, প্রতিরোধ ও চিকিৎসা ফতুল্লায় বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা প্রতিমন্ত্রীর নির্দেশে জুয়া ও মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় বিএনপি সভাপতি কে প্রাণনাশের হুমকির অভিযোগ – IPCSBDPress বন্দরে কিশোরীকে গণধর্ষণের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার নেই নারায়ণগঞ্জে মন্দিরভিত্তিক শ্রেষ্ঠ শিক্ষার্থী ও শিক্ষকদের পুরস্কৃত নারায়ণগঞ্জে দুই প্রতিষ্ঠানকে অর্থদন্ড

ফতুল্লায় বাজার পরিচালনা কমিটির মতবিনিময় সভা

Reporter Name / ৪ Time View
Update : বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন


 ফতুল্লা বাজার পরিচালনা কমিটির উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে ফতুল্লা বাজারে এই আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের পরিচালক ও ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সভাপতি রিয়াদ মোহাম্মদ চৌধুরী।

ফতুল্লা বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক হাজী রহমতুল্লাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফতুল্লা বাজারের দোকান মালিক তোফাজ্জল চৌধুরী এবং ব্যবসায়ী সালেহ আহম্মেদ নিলু, ফতুল্লা ইউনিয়ন ৪ নং ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাঈনুদ্দিন, সেলিম চৌধুরি,শরিফুল ইসলাম চৌধুরী,হাসান মাহমুদ পলাশ। 

এছাড়া আরো উপস্থিত ছিলেন মোঃজাকির হোসেন,সালাউদ্দিন, এস,এম সাত্তার, মোহাম্মদ আলী,রতন, আব্দুল কাদের,দিপু চৌধুরী  সহ সভায় বাজারের বিভিন্ন শ্রেণি-পেশার ব্যবসায়ী, দোকান মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা ফতুল্লা বাজারের সার্বিক উন্নয়ন, ব্যবসায়ীদের সুবিধা-অসুবিধা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার এবং বাজারের পরিবেশ উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে মতামত তুলে ধরেন।

শেষে বাজারের শৃঙ্খলা বজায় রাখা ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts