• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার মনোহরদীতে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: গাজীপুর থেকে একমাত্র আসামি গ্রেপ্তার মনোহরদীতে গাঁজা সেবন করে উশৃঙ্খল আচরণ, যুবকের ৫ মাসের কারাদণ্ড চাঁদাবাজ-দখলবাজদের প্রশ্রয় নয়, জনগণের আস্থা অর্জন করতে হবে মনোহরদীতে স্বাস্থ্যমন্ত্রী মনোহরদীতে ছেলেকে কুপিয়ে হত্যার রহস্য ২৪ ঘণ্টায় উদঘাটন, বাবা গ্রেপ্তার

চাঁদাবাজ শিপলুর বিচারের দাবিতে মানববন্ধন

Reporter Name / ১২৩ Time View
Update : শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

[ad_1]

নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে সাইনবোর্ড এলাকায় চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ শিপলুর বিরুদ্ধে মানববন্ধন করেছে কুতুবপুর ইউনিয়ন বিএনপি অঙ্গ সংগঠন এবং শিবলুর হামলার শিকার হওয়া ভুক্তভোগী বাইক রাইডার রাকিব ও তার পরিবার। 

‎ মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে সাইনবোর্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

‎জানা যায়, সাইনবোর্ড এলাকায় বিস্তার করতেই শিপলু সেখানকার যে সকল পরিবহন চালক রয়েছে তাদেরকে অনেক টা জিম্মি করে রাখছে। কেউ তার বিরুদ্ধে কথা বললেই চালানো হয় অত্যাচার।

‎গত ২৯ শে মার্চ শিপলুর কথার বাধ্য হওয়াতে বাইক চালক রাকিব সহ বেশ কয়েকজনকে তার অফিসে ডেকে নিয়ে তাদেরকে লোহার পাইপ, হকিস্টিক দিয়ে আঘাত করা হয়।

‎পরবর্তীতে ভুক্তভোগী রাকিব ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করেন। 

‎এই মানববন্ধন উপস্থিত কুতুবপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মাসুম আহমেদ রাজ বলেন, সাইনবোর্ড এলাকায় কেউ চাদাবাজি করতে পারবে না সে যেই হোক। আমাদের বিএনপির নাম ভাঙ্গিয়ে কেউ যদি চাঁদাবাজি করে তাহলে তাদের বিরুদ্ধে দলীয় এবং আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

‎এ বিষয় ইউনিয়ন কৃষক দলের আহবায়ক সোহেল মোল্লা জানান, আজকে আমরা বাইক চালক রাকিবের জন্য বিএনপির নেতা কর্মীরা সবাই একত্রিত হয়েছি। তার মত যেন আর কাউকে এরকম হামলার স্বীকার না হতে হয় এইজন্য আমরা এর সঠিক বিচার দাবি জানাচ্ছি। 

‎এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন ৪ নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাদিম জানান, বাইক চালক রাকিবের উপর হামলার যে ঘটনাটি ঘটেছে এটা অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা বিষয়টি কুতুবপুর ইউনিয়নের চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু ভাই কে জানিয়েছি এবং ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহীদুল ইসলাম টিটু ভাইকে জানিয়েছি। বিষয়টা তারাও খতিয়ে দেখছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। আর দলের নাম বিক্রি করে যারাই কোন অপকর্ম করবেন তাদেরকে কোন ছাড় দেওয়া হবে না।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category