• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, দুই দিনেও উদ্ধার হয়নি -অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত ফতুল্লায় মাদকের বিভিন্ন স্পটের নিয়ন্ত্রণে যারা সাহস বাড়ানোর উপায়: বিড়ালের মত নয়, বাঁচতে হলে সিংহের মতো বেঁচে থাকুন ফতুল্লার শিয়াচরে মাদক ব্যবসায়ী কামাল গ্রেপ্তার ওমানে বন্যায় আটকে পড়া দুই ভারতীয়কে বাঁচালেন ফতুল্লার সাগর আইজিপি আলী হোসেন – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে ১২ মাদক বিক্রেতা গ্রেফতার  নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল সিলগালা ও জরিমানা সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ফতুল্লায় দুই মাদকের স্পটে যৌথ অভিযান, গ্রেপ্তার ১০

বন্দরে ভিক্ষুক নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় গ্রেপ্তার ১

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৫০ পূর্বাহ্ন


স্বামী পরিত্যক্ত এক নারী ভিক্ষুক (৩৫)কে জোর পূর্বক ধর্ষণের চেষ্টার ঘটনায় রিপন মিয়া (৬০) নামে এক লম্পট বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

গ্রেপ্তারকৃত রিপন মিয়া নারায়ণগঞ্জ সিটি করপোরেশন বন্দর থানার ২০ নং ওয়ার্ডের দড়ি সোনাকান্দা এলাকার মৃত সিদ্দিক মিয়ার ছেলে। সে দীর্ঘ দিন ধরে দড়ি সোনাকান্দা এলাকায় আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস 

করে আসছিল। 

 

এ ব্যাপারে ভুক্তভোগী ভিক্ষুক নারী বাদী হয়ে শনিবার (২৮ মার্চ) সকালে রিপনকে আসামী করে বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে এ মামলা দায়ের করেন। যার মামলা নং- ৪৫(৩)২৬। গত শুক্রবার (২৭ মার্চ) রাতে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। ধৃতকে উল্লেখিত মামলায় শনিবার (২৮ মার্চ) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শুক্রবার (২৭ মার্চ) রাত ২টা ২০ মিনিটে বন্দর থানার দড়ি সোনাকান্দাস্থ আব্দুল মোতালেব মিয়ার ভাড়াটিয়া বাড়িতে এ ঘটনাটি ঘটে।

জানা গেছে, স্বামী পরিত্যক্ত ভিক্ষুক নারী ও রিপন মিয়া এবং তার পরিবার দীর্ঘ দিন ধরে বন্দর থানার দড়ি সোনাকান্দা এলাকায় আব্দুল মোতালেব মিয়ার বাড়িতে ভাড়াটিয়া বাড়িতে পৃথক রুম নিয়ে বসবাস করে আসছিল। ভিক্ষুক নারী স্বামী না থাকার কারণে প্রায় সময় রিপন মিয়া কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতা শুক্রবার রাতে ভিক্ষুক নারীপ্রকৃতির ডাকে সাড়া দিয়ে ঘর থেকে বের হলে ওই সময় রিপন মিয়া কৌশলে ভিক্ষুক নারী ঘরে অনাধিকার প্রবেশ করে। ওই সময় ভিক্ষুক নারী ঘরে আসার কারণ জানতে চাইলে ওই সময় রিপন মিয়া ভিক্ষুক নারীকে ধাক্কা দিয়ে বিছানায় মধ্যে ফেলে ধর্ষণের চেষ্টা চালায়। পরে ভিক্ষুক নারী ডাক চিৎকারে আশেপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে আসলে ওই সময় রিপন মিয়া কৌশলে পালিয়ে যায়। 

এ ব্যাপারে ভুক্তভোগী ভিক্ষুক নারী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ গত শুক্রবার রাতে উল্লেখিত এলাকায় অভিযান চালিয়ে রিপনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts