• রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে ৯ম শ্রেণীর স্কুলছাত্রী অপহরণ, দুই দিনেও উদ্ধার হয়নি -অভিযুক্তদের গ্রেফতারে অভিযান অব্যাহত ফতুল্লায় মাদকের বিভিন্ন স্পটের নিয়ন্ত্রণে যারা সাহস বাড়ানোর উপায়: বিড়ালের মত নয়, বাঁচতে হলে সিংহের মতো বেঁচে থাকুন ফতুল্লার শিয়াচরে মাদক ব্যবসায়ী কামাল গ্রেপ্তার ওমানে বন্যায় আটকে পড়া দুই ভারতীয়কে বাঁচালেন ফতুল্লার সাগর আইজিপি আলী হোসেন – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে ১২ মাদক বিক্রেতা গ্রেফতার  নরসিংদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: হাসপাতাল সিলগালা ও জরিমানা সংবিধানের দোহাই দিয়ে বিএনপি গণভোটের আদেশকে অস্বীকার করছে: নাহিদ ফতুল্লায় দুই মাদকের স্পটে যৌথ অভিযান, গ্রেপ্তার ১০

ফতুল্লায় ব্যতিক্রমধর্মী পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান

Reporter Name / ৮ Time View
Update : রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন


“ডেঙ্গুসহ মশাবাহিত অন্যান্য রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি” প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা ইউনিয়নে এক ব্যতিক্রমধর্মী পরিবেশ পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ মার্চ) দুপুরে ফতুল্লা বাজারে নারায়ণগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এবং ফতুল্লা ইউনিয়ন পরিষদের বাস্তবায়নে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এ সময়  উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস. এম. ফয়েজ উদ্দিন, ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মো. চৌধুরী, ফতুল্লা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নজরুল ইসলাম সেলিম, ফতুল্লা থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল আমিন শিকদার, ৪ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কাজী মাইনুদ্দিন, সংরক্ষিত মহিলা সদস্য উম্মে তাহেরা আখি ও অনা, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ ও সাধারণ সম্পাদক আলমগীর হোসেনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

এছাড়া ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জাকির হোসেন রবিন, ফতুল্লা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক টিপু, থানা কৃষক দলের আহ্বায়ক জুয়েল আরমান, ফতুল্লা মডেল রিপোর্টার্স ক্লাবের সভাপতি রফিকুল্লাহ রিপন, ফতুল্লা রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী নেতৃবৃন্দ।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা ব্যানার হাতে নিয়ে এলাকায় গণসচেতনতা সৃষ্টি করেন এবং ডেঙ্গু প্রতিরোধে করণীয় সম্পর্কে জনগণকে অবহিত করেন।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস. এম. ফয়েজ উদ্দিন বলেন, অপরিচ্ছন্ন পরিবেশ ও জমে থাকা পানি ডেঙ্গুর প্রধান কারণ। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে সচেতন হয়ে বাজারসহ আশপাশের পরিবেশ পরিষ্কার রাখতে হবে। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে হবে এবং কোথাও পানি জমতে দেওয়া যাবে না।
তিনি আরও বলেন, ডেঙ্গু প্রতিরোধে সরকারের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। প্রতিটি পরিবারকে দায়িত্বশীল হয়ে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখতে হবে।

ফতুল্লা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক রিয়াদ মোহাম্মদ চৌধুরী বলেন, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম নিয়মিত চালিয়ে যেতে হবে। শুধু একদিনের মধ্যে সীমাবদ্ধ না রেখে ধারাবাহিকভাবে পরিচালনা করা হলে ডেঙ্গু পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts