• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

শেষ মুহুর্তে অস্থির গরু-মুরগির বাজার, চড়া লেবুর দাম

Reporter Name / ১৩৭ Time View
Update : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০২:০১ অপরাহ্ন

[ad_1]

রমজানের শুরু থেকে নারায়ণগঞ্জের বাজারগুলোতে নিত্যপণ্যের দাম উঠা-নামা করলেও শেষ সময়ে লাগামহীন হয়ে পড়েছে জিনিসপত্রের দাম। এত করে অনেকটা অসহায় হয়ে পড়েছে ক্রেতা সাধারণ। বাধ্য হয়ে তারা অতিরিক্ত দাম দিয়ে পণ্য কিনতে বাধ্য হচ্ছে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) নগরীর বিভিন্ন বাজারের তথ্যমতে, গরুর মাংস বিক্রি হচ্ছে ৮০০ থেকে ৮৫০ টাকা দরে। যা দুই দনি আগওে ৭৫০ থকেে ৮০০ টাকার মধ্যে ছলি। ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২২০ থেকে ২৩০ টাকা কেজি, মোরগ (কক) ৩৯০ টাকা, লেয়ার লাল ৩৪০ টাকা এবং সোনালি মুরগি ৩৮০ থকেে ৪২০ টাকায় বিক্রি হচ্ছ। খাসির মাংস কেজি ১২০০ থেকে ১৪০০ টাকার মধ্যে। লেবুর হালির (লম্বা) ৮০ থেকে ১০০ টাকা। যা দুইদিন আগে ছিল ৬০ থেকে ৮০ টাকা। লেবু (গোল) ১২০ থেকে ১৫০ টাকা হালি বিক্রি হয়েছে। যা দুইদিন আগে ছিল ৮০ থেকে ১০০ টাকা। 

ক্রেতাদের অভিযোগ রমজানের শুরু থেকে মাঝে মধ্যে বাজার মনিটরিং ও জরিমানার কারণে কিছুটা সহনীয় ছিল জিনিসপত্রের দাম। শেষ সময়ে বাজার মনিটরিং হয় না তাই এই সুযোগে ব্যবসায়িরা নিজের খেয়াল খুশি মতো জিনিসপত্রের দাম বাড়িয়ে দিয়েছে। 

একটি বেসরকারি প্রতিষ্ঠানের চাকরিজীবি হুমায়ূন কবির ক্ষোভ প্রকাশ করেই বলেন, দোকানীদের কোন কথা বলা যায় না, প্রতিবাদ করলে বলে নিলে নেন না নিলে যান। ফলে অনেকটা অসহায় হয়ে বাড়তি দামে পণ্য কিনতে হচ্ছে সাধারণ মানুষকে। দুইদিনে গরুর মাংসের দাম বেড়েছে কেজিতে ৫০ থকেে ১০০ টাকা। ১০০ টাকা, ১৫০ টাকা হালি লেবু বিক্রি হচ্ছে। এটা কোন কথা হলো? প্রশ্ন রাখনে তিনি। প্রশাসনের উচিৎ ছিল চাঁদরাত পর্যন্ত বাজার মনিটরিং করা। যোগ করনে তিনি।

এদিকে সচেতন নাগরিকরা বলছেন, সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে খোঁজ নিতে হবে। কারা ঈদের আগে অতিরিক্ত দামে পন্য বিক্রি করেছে। সেই সকল ব্যবসায়িদের চিহ্নিত করে ঈদের পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিলে ভবিষ্যতে ক্রেতা সাধারণ এর সুফল পাবে। এবং বিক্রেতারা সতর্ক হবে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category