• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
চাকরির পেছনে না ছুটে পটল চাষেই লাখপতি দিনাজপুরের আব্দুর রহিম – IPCSBDPress বন্দরে ইউপি সদস্যের মারধরে বৃদ্ধের মৃত্যু: হত্যা মামলা, গ্রেপ্তার ১ বন্দরে পৈত্রিক সম্পত্তি দখলচেষ্টার অভিযোগ, মন্দিরে ইটপাটকেল নিক্ষেপে উত্তেজনা ইসলামী আন্দোলনের নবনির্বাচিত মহাসচিব ও কেন্দ্রীয় কমিটিকে অভিনন্দন রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজা উদ্ধার – IPCSBDPress সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ১৩০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১২ ফতুল্লায় আন্তঃজেলা গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি গাড়ি দিনাজপুরে শিশুদের নিয়ে অনন্য গ্রিন লার্নিং বিপ্লব – IPCSBDPress মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে বৈষম্যমুক্ত মানবিক ফোরামের আলোচনা সভা পাওনা টাকা উদ্ধারকে কেন্দ্র করে বন্দরে বৃদ্ধকে পিটিয়ে হত্যার অভিযোগ

নারায়ণগঞ্জে প্রতিরোধ স্তম্ভ’পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ করলো জাতীয় যুবশক্তি

Reporter Name / ১০২ Time View
Update : রবিবার, ২৮ জুন ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন


নারায়ণগঞ্জের মাসদাইরে অবস্থিত ঐতিহাসিক ‘প্রতিরোধ স্তম্ভ’ প্রাঙ্গণে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জাতীয় যুবশক্তি।

বুধবার ( ২৫ মার্চ) বিকেল ৩ ঘটিকায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী এই সংগঠনের নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে এ কর্মসূচি সম্পন্ন হয়।

 

 সংগঠনের নেতা-কর্মীরা প্রতিরোধ স্তম্ভের চারপাশ পরিষ্কার করার পাশাপাশি এর সৌন্দর্য বর্ধনে বিভিন্ন প্রজাতির শোভাবর্ধক ও ফলজ গাছের চারা রোপণ করেছেন।

কর্মসূচিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় সংগঠক নিরব রায়হান। তিনি বলেন, “আমাদের জাতীয় স্থাপনা ও বীরত্বগাথার ইতিহাস সংরক্ষণ করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব। জাতীয় যুবশক্তি শুধু রাজনীতি নয়, বরং দেশ গঠন ও পরিবেশ রক্ষায় সম্মুখ সারিতে থেকে কাজ করে যাবে। এই পরিচ্ছন্নতা ও সবুজায়ন কর্মসূচি আমাদের সেই অঙ্গীকারেরই অংশ।”

 

জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা সংগঠক সোহাইল ইসলাম ইফতি তার বক্তব্যে বলেন, “প্রতিরোধ স্তম্ভ আমাদের অনুপ্রেরণার উৎস। এর পবিত্রতা রক্ষা এবং এলাকাটিকে একটি সুন্দর ও মনোরম পরিবেশে রূপান্তরের লক্ষ্যেই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আমরা চাই প্রতিটি তরুণ তাদের নিজ নিজ এলাকার স্মৃতিস্তম্ভ ও সামাজিক স্থাপনাগুলোর যত্নে এভাবেই স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে আসুক।”

 

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেম জাতীয় যুবশক্তির নারায়ণগঞ্জ জেলা সিনিয়র যুগ্ম আহবায়ক মো: জারিফ অনন্ত, যুগ্ম আহবায়ক মো. রিফাত হোসাইন অন্তু, সাইফুল ইসলাম শাওন ও সাফিন আহমেদসহ স্থানীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। সবশেষে পরিবেশ রক্ষার শপথ গ্রহণ এবং দোয়া পরিচালনার মাধ্যমে সফলভাবে কর্মসূচিটি সমাপ্ত হয়।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts