
স্বাস্থ্য ও পরিবারমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল বলেছেন, আমি সেদিন ক্ষান্ত হব, যেদিন বাংলাদেশের সকল রোগীরা শারীরিকভাবে শান্ত হবে। স্বাস্থ্যখাতকে এগিয়ে নিতে নানাবিদ পদক্ষেপ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্যসেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে শতভাগ পরিপূর্ণ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন তিনি।
রোববার (২২ মার্চ) বিকেলে নরসিংদীর শিবপুরে উপজেলাবাসীর পক্ষ থেকে দেয়া গণসংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংবর্ধনা কমিটির আহ্বায়ক নরসিংদী-৩ আসনের সংসদ ও জেলা বিএনপির সাধারণ স ম্পাদক মনজুর এলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি তোফাজ্জল হোসেন, সরদার তোফাজ্জল হোসেন লিয়াকত, শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিছ রিকাবদার, সাধারণ সম্পাদক আবু সালেক রিকাবদার প্রমুখ।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশে বিদ্যুতের অনেক ঘাটতি রয়েছে। বিগত সরকার কুইক রেন্টালের নামে বিদ্যুৎখাতে ব্যাপক লুটপাট করেছে। আমরা কোনরকম বিদ্যুৎকে ঠিক রাখতেছি। বিদ্যুতের ঘাটতির কারণে আমাদের রোগীদের ভোগান্তি পোহাতে হয়, অপারেশন থিয়েটারে সমস্যা হয়, লেবাররুমে প্রসূতি মায়েদের কষ্ট হয়। মেডিকেল কলেজ করতে হলে একটি হাসপাতাল করতে হয়অ না হলে ছাত্ররা লেখাপড়া করবে কীভাবে। নরসিংদীর ১০০ শয্যার সদর হাসপাতালকে আড়াইশ শয্যায় উন্নীত করতে যাচ্ছি।