• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

হাবিবুল বাশারকে প্রধান করে জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা

Reporter Name / ৬৩ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৯ পূর্বাহ্ন


বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি জাতীয় দলের নতুন নির্বাচক প্যানেল ঘোষণা করেছে। এই প্যানেলের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন সাবেক অধিনায়ক হাবিবুল বাশার (৫৩)। তার নির্বাচক হিসেবে অভিজ্ঞতা সমৃদ্ধ। তিনি আগে দেশের পুরুষ ও নারী দলের নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার ব্যাটিং কীর্তি ইতিহাসে চিরস্মরণীয়। প্রথম বাংলাদেশি হিসেবে টেস্টে ৩ হাজার রান করার মাইলফলক স্পর্শ করেছিলেন তিনি।

নতুন চার সদস্যের প্যানেলে হাবিবুল বাশারের সঙ্গে থাকছেন সাবেক পেসার হাসিবুল হোসেন শান্ত, যিনি ২০২৫ সালের সেপ্টেম্বর থেকে আগের প্যানেলের সদস্য ছিলেন। নতুন দুই সদস্য নাঈম ইসলাম (৩৯) ও নাদিফ চৌধুরী (৩৮) এই প্যানেলে যোগ দিয়েছেন। দুই দশকের অভিজ্ঞ ক্রিকেটার নাঈম ইসলামের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট মিলিয়ে ২০ হাজারের বেশি রান রয়েছে এবং প্রথম শ্রেণির ক্রিকেটে তার নামের পাশে রয়েছে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির রেকর্ড। নাদিফ চৌধুরী, যিনি জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টি খেলেছেন, অবসর নেওয়ার পর বিসিবির বয়সভিত্তিক দলের নির্বাচক হিসেবে কাজ করছেন।

বিসিবি জানিয়েছে, নতুন নির্বাচক প্যানেলের মেয়াদ থাকবে ২০২৭ সালের দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত আইসিসি ওয়ানডে বিশ্বকাপ পর্যন্ত। বোর্ড মূলত বিশ্বকাপের কথা মাথায় রেখেই এই দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts