• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
কুতুবপুরে হামলার ঘটনায় ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার, অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ ফতুল্লায় ৫ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার কীভাবে সাজাবেন আপনার প্রি-ব্রাইডাল – একুশের কাগজ রূপগঞ্জে ৫ মাদক বিক্রতা গ্রেপ্তার, বিপুল পরিমাণ মাদক উদ্ধার চাঁদাবাজির অভিযোগে আড়াইহাজার থানার এসআই ক্লোজড শামীম ওসমানসহ ১২ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু পিটিসি সাইট কী? সেরা ৫টি পিটিসি সাইট থেকে টাকা ইনকাম করুন সহজেই বন্দরে নারী মাদক বিক্রেতার ১ বছরের কারাদণ্ড শব্দদূষণ নিয়ন্ত্রণে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হোসেনপুর এস.এস.পি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির পরিচিতি সভা ও গণসংবর্ধনা

আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই

Reporter Name / ১৩১ Time View
Update : বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন


জামায়াত আমির

দেশবাসীকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতের আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। শুক্রবার (২০ মার্চ) বেলা ১১টা ৫৫ মিনিটে জামায়াতের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত শুভেচ্ছাবার্তায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, দীর্ঘ এক মাস পবিত্র সিয়াম সাধনার পর আনন্দের বার্তা নিয়ে পবিত্র ঈদুল ফিতর আমাদের দুয়ারে সমাগত। জাতি এমন এক সময়ে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করতে যাচ্ছে, যখন দেশে ফ্যাসিবাদমুক্ত পরিবেশে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং নতুন সরকার গঠিত হয়েছে। দীর্ঘদিনের অগণতান্ত্রিক ও জালিম সরকারের পতন ঘটেছে। দেশবাসীর প্রত্যাশা, কেউ আর নতুন করে ফ্যাসিবাদী হয়ে ওঠার দুঃসাহস দেখাবে না। দেশের মানুষ ভয়ভীতিমুক্ত পরিবেশে চলাফেরা করতে পারবে, কথা বলতে পারবে। মানুষে মানুষে কোনো ভেদাভেদ ও বৈষম্য থাকবে না। নাগরিকেরা জানমাল ও ইজ্জত-আব্রুর নিরাপত্তা পাবে। দেশ ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও দখলবাজিমুক্ত হবে। ধর্ম-বর্ণনির্বিশেষে সবাই মিলেমিশে সুখে-শান্তিতে বসবাস করতে পারবে।

জামায়াতের আমির বলেন, জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নে দেশের রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করেছে। গণভোটে প্রায় ৭০ শতাংশ নাগরিক ‘হ্যাঁ’ ভোট দিয়ে জুলাই সনদ বাস্তবায়নের পক্ষে ম্যান্ডেট দিয়েছে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, জুলাই সনদ বাস্তবায়নে সরকারের অনীহা লক্ষ করা যাচ্ছে। তারা সরকারের দৃষ্টি আকর্ষণ করে বলতে চান, জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে কোনো টালবাহানা জনগণ মেনে নেবে না। তাই সরকারি ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে জুলাইয়ের আকাঙ্ক্ষা দ্রুত বাস্তবায়নের মাধ্যমে গণমানুষের প্রত্যাশা পূরণ করবে। যাদের আত্মত্যাগের বিনিময়ে জাতি ফ্যাসিবাদমুক্ত পরিবেশ পেয়েছে, মহান আল্লাহ তাঁদের শহীদ হিসেবে কবুল করুন। আর যাঁরা পঙ্গুত্ববরণ করেছেন, আহত হয়েছেন, তাঁদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছেন। আহত ব্যক্তিদের দ্রুত আরোগ্য কামনা করছেন।

তিনি আরও বলেন, মানুষের মধ্যে আল্লাহভীতি তথা তাকওয়ার গুণাবলি সৃষ্টির মাধ্যমে ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে আল্লাহর বিধান মেনে চলার দীর্ঘ প্রশিক্ষণের পর আগমন ঘটেছে পবিত্র ঈদুল ফিতরের। মাসব্যাপী সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর মুসলমানদের জীবনে শান্তি ও আনন্দের বার্তা নিয়ে আসে। পবিত্র ঈদুল ফিতর ধনী-গরিব সব শ্রেণির মুসলমানদের মধ্যে নিবিড় ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। পবিত্র ঈদুল ফিতরের দিনে আমরা সব ভেদাভেদ ভুলে গিয়ে মানুষে মানুষে দয়া, সৌভ্রাতৃত্ব, সাম্য, ঐক্য ও ভালোবাসার এক মহাসেতুবন্ধন গড়ে তুলি। আমরা ঐক্যবদ্ধভাবে একটি হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে তৎপর হই এবং সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সহায়তায় এগিয়ে আসি। আমরা একে অপরের সুখ-আনন্দ ও দুঃখ-কষ্ট ভাগ করে নিই।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts