• শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন |
  • English Version

ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা যেখানে ঈদ করবেন

Reporter Name / ৭৮ Time View
Update : শনিবার, ১৩ জুন ২০২৬, ০৬:৫০ অপরাহ্ন


আগামী ২১ মার্চ পালিত হবে পবিত্র ঈদুল ফিতর। ঈদের এই সমীকরণ সামনে রেখে নাড়ির টানে ঘরমুখো মানুষের স্রোত এখন জনপদে। সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতাদেরও সরব উপস্থিতি বাড়ছে নিজ নিজ এলাকায়। বরাবরের মতো এবারও ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতারা রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন।

দলের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ জানিয়েছেন দলটির শীর্ষ নেতাদের ঈদ উদযাপনের স্থান।

ঈদুল ফিতরের নামাজ আদায় করবেন বরিশালের ঐতিহ্যবাহী চরমোনাই মাদরাসা মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এবং দলের জ্যেষ্ঠ নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। ঈদের দিন সকাল ৮টায় বরিশালের অন্যতম বৃহৎ এই জামাতে ইমামতি করবেন চরমোনাই পীর  নিজেই।

দলের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ রাজধানীর কদমতলীর জামেয়া ইউনুসিয়া মাদ্রাসা মসজিদে ঈদের নামাজ আদায় করবেন। এছাড়া যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ভাটারা সাঈদনগর মাদরাসায় ঈদের জামাতে ইমামতি করবেন। আর সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক খিলগাঁওয়ের আদর্শবাগে বাইতুল ইবাদাত জামে মসজিদে ঈদের নামাজ আদায় করবেন।

দলের যুগ্ম মহাসচিব ও মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বর্তমানে ওমরাহ পালনের জন্য সৌদি আরবে অবস্থান করছেন। তিনি পবিত্র মক্কার হারাম শরিফে ঈদের নামাজ আদায় করবেন এবং সেখানে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন বলে জানা গেছে।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts