• বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে জমি বিরোধে বৃদ্ধ নিহত, হত্যা মামলার আসামি ইয়াসিন গ্রেপ্তার মনোহরদীতে মানিক মাস্টারের বিরুদ্ধে অভিযোগের প্রতিবাদে মানববন্ধন মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’, ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ‘ওয়ান চাইল্ড, ওয়ান ট্রি’ কর্মসূচি: ২ হাজার শিক্ষার্থীর মাঝে গাছের চারা বিতরণ মনোহরদীতে ইয়াবা সেবনের সময় যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে ডেঙ্গু প্রতিরোধে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার

লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না: নৌ প্রতিমন্ত্রী

Reporter Name / ১৫৩ Time View
Update : বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন

[ad_1]

নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান বলেছেন, লঞ্চে অতিরিক্ত যাত্রী ওঠা রোধে সরকার অত্যন্ত কঠোর। বিশেষ করে মাঝনদী থেকে নৌকা ব্যবহার করে যারা লঞ্চে ওঠেন, তা সম্পূর্ণভাবে বন্ধ করা হবে। লঞ্চে নৌকা থেকে কোনো যাত্রী উঠতে দেওয়া হবে না। এই সিদ্ধান্তে আমরা আপসহীন। প্রয়োজনে এ লক্ষ্যে বিদ্যমান নীতিমালায় পরিবর্তন আনা হবে। 

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে রাজধানীর সদরঘাট লঞ্চ টার্মিনালে যাত্রী নিরাপত্তা, সেবা ও সার্বিক পরিস্থিতি তদারকি শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। 

ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে নৌ প্রতিমন্ত্রী বলেন, অনিয়ন্ত্রিতভাবে নৌকা-লঞ্চ চলাচল বন্ধ করতে ভবিষ্যতে পারাপারের ব্যবস্থায় পরিবর্তন আনা হবে। ঘাট থেকে কিছুটা দূরে একটি স্থায়ী ও পরিকল্পিত ব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনা সরকারের রয়েছে। ঈদযাত্রায় নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে এবং অতিরিক্ত যাত্রী বোঝাই ঠেকাতে কঠোর অবস্থানের কথা জানান তিনি। শৃঙ্খলা বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি জোরদার করা হয়েছে, সাধারণ মানুষকে নিয়ম মেনে চলার এবং জীবনের নিরাপত্তার প্রতি যত্নশীল হওয়ার আহ্বান জানান।

তিনি আরও জানান, এখন পর্যন্ত কোনো যাত্রী এ ধরনের অভিযোগ করেননি। যাত্রীদের সুবিধার কথা বিবেচনা করে সরকার এরই মধ্যে ভাড়া ১০ শতাংশ কমিয়ে নির্ধারণ করেছে এবং তা কার্যকর রয়েছে। যদি কেউ অতিরিক্ত ভাড়ার অভিযোগ করেন, তবে যথাযথ তথ্য-প্রমাণসহ তা উপস্থাপনের অনুরোধ করছি। নৌপরিবহন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিদিন মাঠ পর্যায়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং যাত্রীদের সঙ্গে সরাসরি কথা বলে সেবার মান নিশ্চিত করছে।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category