• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন |
  • English Version

ফ্যাসিবাদী শক্তি ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে, সবাইকে সজাগ থাকতে হবে

Reporter Name / ১০০ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন


আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, দেশের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদী শক্তি আবারও ঐক্যবদ্ধ হবার চেষ্টা করছে। এক্ষেত্রে সবাইকে সজাগ ও ঐক্যবদ্ধ থাকতে হবে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সবসময় জাতীয় ইস্যুগুলোতে ছাত্রসংগঠনগুলোর মধ্যে একটি সৌহার্দ্যপূর্ণ মনোভাব পরিলক্ষিত হয়। আমি দেশের প্রত্যেকটা ক্যাম্পাসে এরকম বন্ধুত্বপূর্ণ ও সুস্থ রাজনীতির আশা ব্যক্ত করছি।

সোমবার (৯ মার্চ) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) দ্বিতীয় তলায় জাতীয় ছাত্রশক্তির জাবি সংসদ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। মাহফিলে জাতীয় ছাত্রশক্তি জাবি সংসদের সভাপতি জিয়া উদ্দিন আয়ান এবং সাধারণ সম্পাদক নাদিয়া রহমান অন্বেষার আমন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং অন্যান্য ছাত্র সংগঠনের নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

জাবির উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আজকের এই আয়োজনে এসে জুলাইয়ের চেতনা যেন পুনরায় উজ্জীবিত হয়েছে। বৈচিত্র্যের নামে আমাদের মাঝে যে বিভাজন, তা যেকোনো মূল্যে বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা নিজেদের কাঁধে কাঁধ মিলিয়ে প্রথমে আমাদের এই বিশ্ববিদ্যালয়কে এবং পরে পুরো দেশটাকে গড়ে তুলতে হবে ও রক্ষা করতে হবে। এছাড়া, মহতী এই ইফতার আয়োজনে জুলাই অভ্যুত্থানের শহীদ পরিবারগুলোকে দাওয়াত দেওয়ার জন্য অনুষ্ঠান পরিচালনা কমিটিকে বিশেষভাবে ধন্যবাদ জানান তিনি।




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts