• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন |
  • English Version

মনোহরদী বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৮ মামলায় ৫৫০০ টাকা জরিমানা

Reporter Name / ২৩২ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন

মনোহরদী বাজারে মোবাইল কোর্টের অভিযান, ৮ মামলায় ৫৫০০ টাকা জরিমানা

মো হিমেল মিয়া

মনোহরদী নরসিংদী
মনোহরদী বাজার ও তৎসংলগ্ন এলাকায় আজ ০৩/০৩/২০২৬ তারিখে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। অভিযানে বিভিন্ন অনিয়মের দায়ে ৮টি পৃথক মামলায় মোট ৫,৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানকালে কয়েকটি ঔষধের ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ঔষধ ও ফিজিসিয়ান স্যাম্পল পাওয়া যায়। এছাড়া বাজার ও হোটেলে মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদোত্তীর্ণ প্যাকেটজাত খাবার বিক্রি এবং রাস্তা দখল করে ইফতার সামগ্রী বিক্রির মাধ্যমে যানজট সৃষ্টি করার অপরাধে ব্যবস্থা নেওয়া হয়। এসব অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এবং ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর সংশ্লিষ্ট ধারায় মামলাগুলো করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন এম. এ মুহাইমিন আল জিহান, উপজেলা নির্বাহী অফিসার, মনোহরদী।
মোবাইল কোর্ট থেকে জানানো হয়, বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, পরিবেশ পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখা এবং ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। এ সময় বাজার কমিটি, ব্যবসায়ী ও ভোক্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
স্থানীয়দের মতে, এমন অভিযান নিয়মিত হলে বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরে আসবে এবং সাধারণ ক্রেতারা উপকৃত হবেন


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts