• শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন |
  • English Version

দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না: গৃহায়ন মন্ত্রী

Reporter Name / ১৫৭ Time View
Update : শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন


গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, দুর্নীতিবাজদের মন্ত্রণালয়ে আশ্রয় হবে না। জনগণের করের টাকার সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়নকাজ সম্পন্ন করতে হবে। দায়িত্ব পালনে কোনো গাফিলতি প্রমাণ হলে সংশ্লিষ্টদের শাস্তির মুখোমুখি হতে হবে।’

রোববার (১ মার্চ) সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের সম্মেলন কক্ষে মন্ত্রণালয়ের অধীন দপ্তর-সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় উপস্থিত ছিলেন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর ও সচিব মো. নজরুল ইসলাম। মতবিনিময় সভায় দপ্তর প্রধানরা নিজ নিজ  দপ্তরের কার্যক্রম ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন।

কর্মকর্তাদের উদ্দেশে গণপূর্ত মন্ত্রী বলেন, দায়িত্ব পালনকালে কোনো রাজনৈতিক চাপ এলে তা আমরা সামাল দেবে। আপনারা দেশের প্রচলিত আইনের মধ্যে থেকে দায়িত্ব পালন করবেন।  বেআইনি বিষয়ে স্পষ্টভাবে আইন তুলে ধরবেন এবং প্রয়োজনে ‘না’ বলতে শিখবেন। নির্ভয়ে ও সততার সঙ্গে কাজ করবেন।  আমরা সবাই মিলে দেশের কল্যাণে গঠনমূলক চিন্তা ও কার্যকর উদ্যোগ নিলে তাদের জীবনমান উন্নত হবে। মধ্যম ও নিম্ন আয়ের মানুষের জন্য ঢাকায় আবাসনের বিষয় উল্লেখ করেন তিনি। 

মতবিনিময় সভায় কর্মকর্তাদের উদ্দেশে প্রতিমন্ত্রী আহম্মেদ সোহেল মঞ্জুর বলেন, আপনারা নির্ভয়ে দায়িত্ব পালন করবেন। অতীতের চিন্তা পরিহার করে আগামীর বাংলাদেশ গড়তে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। কাজ না করে জনগণের কষ্টার্জিত ট্যাক্সের টাকা লুটপাট করার কোনো সুযোগ নেই। দুর্নীতি ও স্বজনপ্রীতির বিষয়ে আমাদের সরকারের অবস্থান স্পষ্ট— জিরো টলারেন্স।

 




আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

Most Viewed Posts