• সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন |
  • English Version
ব্রেকিং নিউজঃ
মনোহরদীতে খাঁড়াব মুন্সিবাড়ী প্রবাসী সংগঠনের উদ্যোগে এসএসসি ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা মনোহরদী পৌরসভায় মাদকবিরোধী অভিযান, মাদকসেবীকে ৬ মাসের কারাদণ্ড মনোহরদীতে মাদকবিরোধী অভিযানে ৩০০ লিটার চোলাইমদসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্য গ্রেপ্তার মনোহরদীতে শিক্ষার গুণগত মান উন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা মনোহরদীতে জমি বিরোধের জেরে গাছপালা ও বাঁশঝাড় কাটার অভিযোগ মনোহরদীতে পল্লী চিকিৎসক সমিতির উপজেলা সম্মেলন অনুষ্ঠিত। মনোহরদীতে,স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তার মাপকাঠিতে মনোনয়ন দেওয়া হবে :স্বাস্থ্য মন্ত্রী মনোহরদীতে নজরুল বর্ষ-২০২৬ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন মনোহরদীতে গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা

Reporter Name / ১৫০ Time View
Update : সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

[ad_1]

ইরান এবং ইসরায়েলের আকাশপথে উত্তেজনা ও হামলায় মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশে বাংলাদেশ থেকে ফ্লাইট চলাচল বন্ধ রয়েছে। ফলে শনিবার বিকেল থেকে সেসব রুটে যেতে পারছে না বাংলাদেশের প্রবাসী যাত্রীরা। ঢাকা থেকে মধ্যপ্রাচ্যগামী ৫৪টি ফ্লাইট গতকাল শনিবার থেকে আজ রোববার দুপুর ১২টা পর্যন্ত বাতিল করা হয়েছে। রোববার (১ মার্চ) সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ। 

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সূত্র জানায়, ইরানে মার্কিন ও ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাতের দুবাই, শারজাহ, আবুধাবি, কাতারের দোহাসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশ নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। এসব রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, জাজিরা এয়ারওয়েজ, এয়ার অ্যারাবিয়া, এমিরেটস এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ, এয়ার ইন্ডিয়ার মোট ৫৪টি ফ্লাইট বাতিল হয়েছে।

আজ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গিয়ে মধ্যপ্রাচ্যগামী যাত্রীদের ভোগান্তির চিত্র দেখা গেছে। মধ্যপ্রাচ্যগামী কয়েকজন যাত্রী বলেন, ভিসার মেয়াদ সীমিত থাকায় তাঁরা অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। তা ছাড়া বর্তমান পরিস্থিতিতে থাকা-খাওয়ার খরচ সরকারিভাবে দেওয়ার কথা বলা হলেও তাঁরা তা পাননি। ওমানে যেতে কুমিল্লা থেকে বিমানবন্দরে এসেছেন মো. সাগর। তিনি বলেন, গত শুক্রবার ওমান যাওয়ার উদ্দেশ্যে তিনি ঢাকায় আসেন। গতকাল তাঁর ফ্লাইট ছিল। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় তিনি যেতে পারেননি। আমার ভিসার আর মাত্র ছয় দিন মেয়াদ আছে। এর মধ্যে যেতে না পারলে আমি আর ওমানে যেতে পারব না। সরকারের পক্ষ থেকে থাকা–খাওয়ার ব্যবস্থার ঘোষণা এলেও তিনি সেই সুবিধা পাননি।

  • বাতিল হওয়া দুটি ফ্লাইট বিকেলে যাবে

বিমান বাংলাদেশ এয়ারলাইনস জানিয়েছে, গতকাল ঢাকা থেকে মদিনাগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৭) বাতিল হয়েছিল, সেটি আজ বিকেল চারটায় যাত্রা করবে। এ ছাড়া গতকাল ঢাকা থেকে জেদ্দাগামী যে ফ্লাইটটি (বিজি ৩৩৫) বাতিল হয়েছিল, সেটি আজ সন্ধ্যা সাতটায় যাত্রা করবে। যাত্রীদের নির্ধারিত সময়ে বিমানবন্দরে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

  • রিয়াদ, জেদ্দা, মাসকাটের ফ্লাইট ছাড়বে

এদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ থেকে সৌদি আরবের রিয়াদ ও জেদ্দা এবং ওমানের মাসকাটে এই উড়োজাহাজ সংস্থার ফ্লাইট নির্ধারিত সময়সূচি অনুযায়ী পরিচালিত হবে। যাত্রীদের নির্ধারিত ফ্লাইট সূচির চার ঘণ্টা আগে বিমানবন্দরে উপস্থিত হতে অনুরোধ জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস। মধ্যপ্রাচ্যের সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস-বাংলা এয়ারলাইনস সংযুক্ত আরব আমিরাতের দুবাই, আবুধাবি, শারজাহ ও কাতারের রাজধানী দোহায় ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত করেছে। আরব আমিরাত ও কাতারে ফ্লাইট চলাচল উপযোগী হওয়ামাত্রই যাত্রীদের সঙ্গে যোগাযোগ করবে ইউএস-বাংলা এয়ারলাইনস কর্তৃপক্ষ।



[ad_2]


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category